নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুর মৃত্যু

নোয়াখালী
নোয়াখালী জেনারেল হাসপাতাল
স্বাস্থ্য
এখন জনপদে
0

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (রোববার, ২৪ মে) ভোর সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

মৃত সামিত জেলার সুবর্ণচর উপজেলার চরকাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার তাকে হামের উপসর্গ নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এটি জেলায় হামের উপসর্গ নিয়ে প্রথম মৃত্যুর ঘটনা।

আরও পড়ুন:

এদিকে, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আজ ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও অনেকে।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাজীব আহমেদ চৌধুরী হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএস