হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু

হাসপাতালে হাম ওয়ার্ডে রোগী ও স্বজনরা
স্বাস্থ্য
0

হামের উপসর্গ নিয়ে সারা দেশে ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশু মারা গেছে। আজ (রোববার, ২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৮২ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৬ জন। মোট মৃত্যু ৫৬৮ জন।

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩০৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮১৩।

আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ১২৮। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৬২২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এফএস