চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী
বিদেশে এখন
0

ইরান ও যুক্তরাষ্ট্র যখন শান্তিচুক্তির গ্রিন সিগনাল দিলেন তখন চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।

বৈঠকে গুরুত্ব পাবে ইরান যুদ্ধ ইস্যু। এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন তারা।

আরও পড়ুন:

সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ উচ্চ পর্যায়ের নেতারা।

এর মধ্যে চীনের ঝেইজিয়াং ও পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে সিস্টার প্রভিন্স প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন শেহবাজ শরীফ।

এফএস