তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য, কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ কিলোমিটার গভীরে এবং মিনাব শহর থেকে ১০১ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের পর পরিস্থিতি মূল্যায়নের কাজ শুরু করেছে জরুরি সেবা সংস্থাগুলো।
এ হরমোজগান অঞ্চলটিকে এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে ধরা হয়। এই দুই প্রদেশের সারগাজ এলাকাটি এমন অঞ্চলে অবস্থিত যেখানে ইরানি মালভূমির নিচে টেকটোনিক প্লেটের জটিল পারস্পরিক ক্রিয়া চলে।





