আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে কনর ক্যারলের নতুন বিশ্বরেকর্ড

ওপেনার কনর ক্যারল
ক্রিকেট
এখন মাঠে
0

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে নিজের প্রথম ৪ ইনিংসে সর্বোচ্চ রানের নতুন এক বিশ্বরেকর্ড গড়েছেন ২৩ বছর বয়সী ক্রোয়েশিয়ার তরুণ ওপেনার কনর ক্যারল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের সাব-আঞ্চলিক বাছাইপর্বে ফ্রান্সের বিপক্ষে অভিষেক হয় ক্যারলের। এরপর থেকেই তার ব্যাটে শুরু হয় টর্নেডো।

প্রথম চার ম্যাচে তার ইনিংসগুলো ছিলো যথাক্রমে ৭১, ১৫০*, ৭৪ এবং ৯৫ রান! ২০১ স্ট্রাইকরেটে চার ইনিংসে তার মোট সংগ্রহ দাঁড়ায় ৩৯০ রান।

আরও পড়ুন:

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের যেকোনো পর্যায়ে টানা ৪ ইনিংসে এটিই এখন বিশ্বরেকর্ড। তিনি ভেঙে দিয়েছেন ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওনের গড়া ৩৭৩ রানের আগের রেকর্ডটি। এ চার ম্যাচের ঝড়ে ক্যারলের ব্যাট থেকে এসেছে মোট ২৯টি চার এবং ৩০টি বিশাল ছক্কা!

এফএস