ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার পোডলস্কি

জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি
ফুটবল
এখন মাঠে
0

ফুটবলকে বিদায় জানিয়েছেন ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি। গত শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন এ কিংবদন্তি ফুটবলার।

চলতি মৌসুমে পোল্যান্ডের ক্লাব গোরনিক জাব্রজের অধিনায়ক হিসেবে খেলছিলেন পোডলস্কি। সম্প্রতি দলকে পোলিশ কাপ জেতানোর পাশাপাশি ক্লাবটির মালিকানাও গ্রহণ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে পোডলস্কি লেখেন, একটি অধ্যায় শেষ হচ্ছে, নতুন এক যুগ শুরু হচ্ছে। পোডলস্কি দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ইউরোপের বড় বড় ক্লাবে।

আরও পড়ুন:

বায়ার্ন নিউমিখ, আর্সেনাল, ইন্টার মিলান ও গ্যালাতাসারাইয়ের মতো জায়ান্ট ক্লাবের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। ২০০৪ সালে জার্মানির হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় পোডলস্কির।

দেশের হয়ে ১৩০ ম্যাচে ৪৯টি গোল করেছেন এ স্ট্রাইকার। ২০০৬ ফিফা বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড়েরও পুরস্কার জেতেন তিনি।

এফএস