ঈশ্বরদীতে ডিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ ‘টেম্পু আলম’ গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া ‘টেম্পু আলম’
এখন জনপদে
অপরাধ
1

পাবনার ঈশ্বরদী আলোচিত খালেক খাঁন হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি আলম প্রামাণিক ওরফে ‘টেম্পু আলম’কে (৪০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সেসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, তাজা গুলি এবং বিভিন্ন দেশিয় ধারালো অস্ত্র।

আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) দুপুরে পাবনা জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘চলমান অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে ঈশ্বরদী থানায় ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামির বসতবাড়ি ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২রাউন্ড তাজা গুলি এবং বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।’

গ্রেপ্তার হওয়া আলম প্রামাণিক ঈশ্বরদী পাকশী ইউনিয়নের চর-রূপপুর (বিশুতলা) এলাকার মৃত খবির প্রামাণিকের ছেলে।

এসএস