সাম্প্রতিক খবর
টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে আটক ২; প্রায় ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ-উখিয়ায় বিজিবির অভিযানে আটক ২; প্রায় ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি পৃথক অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মধ্যে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা মিয়ানমার থেকে নৌকায় আনা হয়েছিলো।

আর্লিংটন স্মৃতিসৌধে নিয়ম ভেঙে হাসাহাসি; পিট হেগসেথকে সতর্ক করলেন প্রহরী

আর্লিংটন স্মৃতিসৌধে নিয়ম ভেঙে হাসাহাসি; পিট হেগসেথকে সতর্ক করলেন প্রহরী

যুক্তরাষ্ট্রের আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’ (অজ্ঞাত সেনার সমাধি) প্রাঙ্গণে হাসাহাসি করে ভাবগম্ভীর পরিবেশ বিনষ্ট করায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও তার প্রতিনিধিদলকে ভর্ৎসনা করেছেন পাহারারত এক সেনা প্রহরী। গতকাল (বুধবার, ১১ নভেম্বর) এক অনুষ্ঠান চলাকালে নিয়ম লঙ্ঘনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ জয়ের দাবি ট্রাম্পের, নতুন ক্ষেপণাস্ত্রের হুমকি ইরানের

যুদ্ধ জয়ের দাবি ট্রাম্পের, নতুন ক্ষেপণাস্ত্রের হুমকি ইরানের

ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ জয়ের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, কবে নাগাদ এই যুদ্ধ শেষ হবে সেটিই এখন বড় প্রশ্ন বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আর যুদ্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতার পেছনে মার্কো রুবিওকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এদিকে নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন অনুষ্ঠানে ভবিষ্যৎ যুদ্ধে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান।

রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, আসামিকে মৃত্যুদণ্ড

রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, আসামিকে মৃত্যুদণ্ড

রাজশাহীতে সাবেক বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই মামলায় আরও তিনটি ধারায় পৃথক ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেছে।

বেনাপোল বন্দরে পাচারের চেষ্টাকালে কেমিক্যালসহ ট্রাক জব্দ

বেনাপোল বন্দরে পাচারের চেষ্টাকালে কেমিক্যালসহ ট্রাক জব্দ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে পাচারের সময় ২৫ টন কেমিক্যাল পণ্যের একটি চালান জব্দ করেছে কাস্টমস সদস্যরা। গতকাল (বুধবার, ১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্য চালানটি বের করে নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলা; চিকিৎসকসহ নিহত অন্তত ১৩

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলা; চিকিৎসকসহ নিহত অন্তত ১৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরাইলি বাহিনীর দফায় দফায় হামলায় এক চিকিৎসকসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। এদিকে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গাজার হাজার হাজার তাঁবু তলিয়ে যাওয়ায় লাখো মানুষের জন্য জরুরি সহায়তার আবেদন জানিয়েছে জাতিসংঘ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিউমোনিয়া মোকাবিলায় সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউমোনিয়া মোকাবিলায় সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

নিউমোনিয়া মোকাবিলায় সুনির্দিষ্ট রোড ম্যাপ দেয়া জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের প্রতি আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি; কোন প্রতিষ্ঠানে কত দিন?

ডিসেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২, ১৫ ও ১৮ দিনের লম্বা ছুটি; কোন প্রতিষ্ঠানে কত দিন?

আগামী ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড় দিন উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান (Winter vacation school holiday BD)। তবে প্রতিষ্ঠানভেদে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসায় ছুটির দিনে কিছুটা ভিন্নতা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে (Academic calendar school holiday list-School holiday list Bangladesh December 2026)।

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ মাদরাসাছাত্র নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ মাদরাসাছাত্র নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় দুই মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী

জুলাই আন্দোলনের নেতৃত্বের কারণেই নুসরাতের বাড়িতে আগুন: রিজভী

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়ার কারণেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম এর বাড়িতে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।