দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে নিহত ৮, আহত ২৪

লালকেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ
এশিয়া
বিদেশে এখন
1

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় ৮জন নিহত হয়েছেন। এছাড়া আরও ২৪ জন আহত হয়েছেন। আজ (সোমবার, ১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লালকেল্লা এলাকায় গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিল্লি পুলিশ জানায়, লালকেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পরপরই আহতদের উদ্ধার করে পাশের লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে নেওয়া হয়।

এএইচ