মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী
দেশে এখন
0

মশার যন্ত্রণা থেকে দ্রুত নগরবাসীকে স্বস্তি দিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় মশার অসহ্য যন্ত্রণা থেকে নগরকে মুক্ত করতে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

‎আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমদানি করা ওষুধের বেশ কিছু স্যাম্পল নেয়া হয়েছে। এগুলোর কার্যকারিতা দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে। ওষুধের কার্যকারিতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন:

তবে এ ওষুধের কার্যকারিতা ঠিক থাকবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, ‘মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে মশক নিধন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।’

সরকারের পাশাপাশি জনগণকে এ কার্যক্রমে সহায়তার আহ্বান জানান মন্ত্রী। আবাসিক এলাকায় পানি জমে থাকে এমন জায়গাগুলোতে নগরবাসীকে বিশেষ নজর ও পরিষ্কার রাখার আহ্বান জানান।

এফএস