বুয়েটে ‘আবরার’ নামে নতুন হলের প্রস্তাব দেয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
শিক্ষা
দেশে এখন
1

বুয়েটে আবাসন ব্যবস্থা বাড়ানোর প্রতিশ্রুতির পাশাপাশি আবরার নামের হল করার প্রস্তাব দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। আজ (শনিবার, ২৭ জুন) বিকেলে বুয়েটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বুয়েট ক্যাম্পাসের আর একটি অংশ পূর্বাচলে করার পরিকল্পনা রয়েছে।’ পাশাপাশি প্রতিষ্ঠানটির গবেষণাখাতে অর্থ বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন।’

একই সাথে আগামীতে দুইটি দিবস পালনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোতে আবরার ফাহাদের হত্যার মতো এমন নৃশংস ঘটনা আর যাতে না ঘটে সেবিষয় শিক্ষার্থীদের আরও সচেতন করতে হবে।’

এছাড়া সেশন জট কোন ভাবেই কাম্য নয় জানিয়ে তিনি বলেন, ‘৪ বছরের কোর্স নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে। চলতি শিক্ষাবর্ষে বুয়েটে ১৩৭০ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিনও উপস্থিত ছিলেন।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!