২০৩০ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে নতুন চুক্তিতে সাকা

বুকায়ো সাকা
ফুটবল
এখন মাঠে
0

ক্যারিয়ারের শুরু থেকে যে ক্লাবের হয়ে স্বপ্ন দেখেছেন, সেই আর্সেনালে পথচলা আরও দীর্ঘ করলেন বুকায়ো সাকা। লন্ডনের ক্লাবটির সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন এ ইংলিশ উইঙ্গার। ২০৩০ সালের জুন পর্যন্ত আর্সেনালেই থাকবেন তিনি।

মাত্র ৮ বছর বয়সে ক্লাবের একাডেমিতে যোগ দেয়া সাকা ২০১৮ সালে মূল দলে জায়গা করে নেন। ২০১৯ সালে কোচ হিসেবে মিকেল আর্তেতা দায়িত্ব নেয়ার পর থেকেই দলে সবচেয়ে বেশি মিনিট খেলেছেন তিনিই। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯৭ ম্যাচে করেছেন ৭৮ গোল।

আরও পড়ুন:

নতুন চুক্তি নিয়ে সাকা বলেছেন, এই ক্লাবের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া ছিল তার জন্য সহজ সিদ্ধান্ত। তার লক্ষ্য একটাই সব ট্রফি জেতা। ২০২০ সালে এফ এ কাপ জয়ের স্বাদ পাওয়া সাকা এবার তাকিয়ে আছেন আরও বড় সাফল্যের দিকে।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কাপ সবখানেই শিরোপার দৌড়ে আছে আর্সেনাল, অপেক্ষা কেবল কাঙ্ক্ষিত ফলের।

এসএইচ