আফগানিস্তান
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ভারতের কঠোর নিন্দা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ভারতের কঠোর নিন্দা

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের চালানো বিমান হামলার কঠোর নিন্দা জানায় ভারত।

সোভিয়েত-যুক্তরাষ্ট্রের পর এবার পাকিস্তান; আফগান বাহিনীর সামনে নতুন পরীক্ষা

সোভিয়েত-যুক্তরাষ্ট্রের পর এবার পাকিস্তান; আফগান বাহিনীর সামনে নতুন পরীক্ষা

আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলা এবং ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার পর দুই দেশের সামরিক শক্তির ব্যবধানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গ্লোবাল ফায়ারপাওয়ারের তথ্যমতে, সামরিক সক্ষমতায় বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ১৪তম অবস্থানে রয়েছে। অন্যদিকে তালিকার ১২১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। এনডিটিভির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আফগান-পাকিস্তান সংঘাতে নিহত ১৩৩ তালেবান

আফগান-পাকিস্তান সংঘাতে নিহত ১৩৩ তালেবান

আফগানিস্তানের হামলায় অর্ধশত পাকিস্তানি সেনা নিহতের প্রতিশোধে পরিচালিত অপারেশন গাজাব লিল হক অভিযানে প্রাণ হারিয়েছে ১৩৩ তালেবান সদস্য। পাল্টাপাল্টি হামলার জেরে আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে পাকিস্তান। আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের।

পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর শক্তি–সামর্থ্য কার কতটুকু

পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর শক্তি–সামর্থ্য কার কতটুকু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ রাতারাতি তীব্র আকারে ছড়িয়ে পড়েছে। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশ প্রতিবেশী দেশটির সঙ্গে একটি ‘উন্মুক্ত যুদ্ধে’ জড়িয়ে পড়েছে; কিন্তু যুদ্ধাবস্থার মধ্যে থাকা এই দুটি দেশের সামরিক সক্ষমতা কতটুকু।

আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ: উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধ: উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সংঘর্ষ ও সহিংসতা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আফগানিস্তান সাহসের সঙ্গে ‘আগ্রাসনের’ জবাব দেবে: হামিদ কারজাই

আফগানিস্তান সাহসের সঙ্গে ‘আগ্রাসনের’ জবাব দেবে: হামিদ কারজাই

পাকিস্তানের হামলার কড়া সমালোচনা করেছেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা এবং সাহসের সঙ্গে ‘আগ্রাসনের’ জবাব দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। খবর আল–জাজিরার।

আফগানিস্তান ও পাকিস্তানকে লড়াই বন্ধের আহ্বান রাশিয়ার

আফগানিস্তান ও পাকিস্তানকে লড়াই বন্ধের আহ্বান রাশিয়ার

আফগানিস্তান ও পাকিস্তানকে আন্তঃসীমান্ত হামলা বন্ধ এবং কূটনৈতিক উপায়ে বিদ্যমান বিরোধ নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে রাশিয়া। খবর আল–জাজিরার।

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেছে পাকিস্তান

আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পরে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করেন। খবর বিবিসি ও আল–জাজিরার।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০

রমজান মাসে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানের রাতভর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৮০ জনে পৌঁছেছে বলে আফগান সূত্র জানিয়েছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে পাকতিকা ও নানগরহার প্রদেশে ধর্মীয় স্কুল, মসজিদ ও বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর টোলো নিউজ ও সিনহুয়ার।

আফগানিস্তানে  বিমান হামলা পাকিস্তানের, নিহত অন্তত ১৭

আফগানিস্তানে বিমান হামলা পাকিস্তানের, নিহত অন্তত ১৭

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, সম্প্রতি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলাসহ একাধিক হামলার জবাব হিসেবেই এসব ‘ক্যাম্প ও আস্তানা’ লক্ষ্য করে এ অভিযান চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে আফগান সূত্রের বরাতে জানিয়েছে, শুধু নানগারহারেই অন্তত ১৭ জন নিহত হয়েছেন।

আফগানিস্তান ক্রিকেটের দায়িত্ব ছাড়ছেন হেডকোচ ট্রট

আফগানিস্তান ক্রিকেটের দায়িত্ব ছাড়ছেন হেডকোচ ট্রট

দীর্ঘ চার বছর পর আফগানিস্তান ক্রিকেটের হেডকোচের চাকরি ছাড়ছেন ইংলিশ কোচ জোনাথন ট্রট। ২০২৬ বিশ্বকাপ দিয়েই যাত্রা শেষ হচ্ছে তার।

আফগানিস্তানে রমজানেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, দিশেহারা কোটি মানুষ

আফগানিস্তানে রমজানেও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, দিশেহারা কোটি মানুষ

রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ায় দিশেহারা আফগানিস্তানে দরিদ্র ও বেকার জনগোষ্ঠী। পেছনে নিষেধাজ্ঞা ও মানবিক সহায়তার ঘাটতিকে বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। এভাবে চলতে থাকলে ২০২৬ সালে দেশটির প্রায় ১ কোটি ৭৪ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হতে পারে বলে মনে করছে জাতিসংঘ।