
মিশরে ট্যাংকার বিস্ফোরণ: নিহতদের পরিবারের প্রতি প্রেসিডেন্টের সমবেদনা
মিশরের গিজা শহরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত ২১ জন। এসময় আশপাশে থাকা প্রাইভেটকার, বাস, মোটরসাইকেলসহ ২৭টি যানবাহন পুড়ে যায়। গিজা আল-ওয়ারেক জেলার মহাসড়কে ভয়াবহ এই দুর্ঘটনা হয়। পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বহনকারী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

মিশরে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে ৩১
মিশরের গিজা প্রদেশে তেলবাহী একটি ট্যাংকার বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত অন্তত আরও ২১ জন।

মিশরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭; আহতদের উদ্ধারে তৎপরতা
মিশরে ঐতিহাসিক গিজা শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষে প্রাণ গেছে এক ট্রেনচালকসহ কমপক্ষে সাতজনের, আহত হয়েছেন শতাধিক। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রশাসনের। বন্ধ রয়েছে কায়রো-আপার ইজিপ্ট রেল যোগাযোগ। দায়িত্বে অবহেলার কারণে দুর্ঘটনা ঘটে থাকলে জড়িতদের বিচারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আল-সিসি।

দক্ষিণ আফ্রিকায় তিন পৃথক হামলায় নিহত ৩১
দক্ষিণ আফ্রিকায় একদিনে পৃথক তিন আগ্নেয়াস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩১ জনে। এসব ঘটনায় এখনও গ্রেপ্তার হয়নি কেউ। সন্দেহভাজনদের খুঁজছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১
দক্ষিণ আফ্রিকার ডারবানের একটি উপশহরে বন্দুকধারীরা একটি বাড়িতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে। বুধবার প্রাদেশিক সরকারের প্রধান এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, আহত ২২
মধ্য আমেরিকার দেশ হাইতিতে গ্যাং হামলায় অন্তত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২২ জন। রোববার স্থানীয় মধ্যরাতে দেশটির রাজধানীর দক্ষিণে অবস্থিত কেনস্কফের কৃষক সম্প্রদায়ের ওপর এ প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৫০ জনের মৃত্যু
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যে মর্মান্তিক নৌকাডুবির পর উদ্ধার করা হয়েছে ৪০ শিশুসহ অন্তত ৫০ জনের মরদেহ। গতকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) স্থানীয় সময় সোকোতো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

সুদানের দারফুরে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫
সুদানের সেনাবাহিনী গতকাল (রোববার, ২ আগস্ট) পশ্চিম দারফুরের একটি আদালতে ড্রোন হামলা চালায়। এতে অন্তত ৩৫ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন।

কঙ্গোতে ইবোলায় মৃত ছাড়লো ১৩০০, ধর্মঘটে স্বাস্থ্যকর্মীরা
মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ইবোলায় মৃতের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে, শনাক্ত প্রায় তিন হাজার। তবে ভাইরাসটির প্রাদুর্ভাবের মাঝেই দুই মাসের বকেয়া বেতনের দাবিতে ধর্মঘট পালন করছেন ইবোলার হটস্পট ইতুরি প্রদেশের স্বাস্থ্যকর্মীরা। এতে রোগটি আরও ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এদিকে ইবোলার বুন্দিবুগিও ভ্যারিয়েন্ট মোকাবিলায় পরীক্ষামূলক ভ্যাকসিনের প্রথম হিউম্যান ট্রায়াল সম্পন্ন হয়েছে।

সংবিধান সংস্কারের প্রতিবাদে উত্তাল সেনেগাল
সংবিধান সংস্কারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। গতকাল (সোমবার, ২৯ জুন) দেশটির পার্লামেন্ট ভবনের বাহিরে আন্দোলনে বিক্ষোভে নামে কয়েক হাজার মানুষ।