
বিজিবির অভিযানে ১২ কোটি টাকার মোবাইলের ডিসপ্লে জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১২ কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (বুধবার, ১৪ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সাংবাদিকদের জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি বিগ্রেডিয়ার জেনারেল সোলতানুর আফরিন জুনায়েদ।

গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ শুরু করেছে।

উপ-নির্বাচনে সন্ত্রাস ও অপতৎপরতা রোধে সচেতন থাকার আহ্বান ইসি সানাউল্লাহর
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এখন পর্যন্ত ঠাকুরগাঁওয়ে নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে। আশা করছি একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছেনা। তবে উপ-নির্বাচনে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও অপতৎপরতা রোধে আমাদেরকে সচেতন থাকতে হবে।

দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: রিজভী
সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীর চেরাগআলীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আশপাশের আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

দৌলতপুরে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ৮ কেজি ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৫০ হাজার টাকা।

শিয়ালের ভয়ে দৌঁড়, পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু
নওগাঁর বদলগাছীতে শিয়াল দেখে ভয়ে দৌঁড় দিতে গিয়ে পাওয়ার টিলারের নিচে চাপাপড়ে তিন বছর বয়সী সোহাগী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর মণ্ডলাপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সোহাগী ওই গ্রামের সোহেল মন্ডলের মেয়ে।

যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীকে মারধরের অভিযোগ
যশোর নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন অভিনেতা সমু চৌধুরী। রক্তাক্ত জখম অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে মাথায় চারটি সেলাই দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে অবস্থান করছেন। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) দুপুরে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডেন নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।