
কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার পর তা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ঢাকা-রিয়াদ রুটে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার, ১২ অক্টোবর) রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকার কথা রয়েছে।

আবারও বাড়লো এলপি গ্যাসের, ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম কত?
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (LPG Gas Price in Bangladesh) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC - Bangladesh Energy Regulatory Commission)। আজ (রোববার, ৪ অক্টোবর) বিইআরসি কর্তৃক ঘোষিত নতুন মূল্য তালিকা অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে (LPG Gas Price Hike Today in BD)।

ঘরে বসেই টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
অনেকেই প্রয়োজনের খাতিরে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা ই-টিন (e-TIN) তৈরি করে থাকেন। তবে পরবর্তীতে ব্যবসা বন্ধ হয়ে গেলে, চাকরি না থাকলে কিংবা করযোগ্য আয় না থাকলেও শূন্য রিটার্ন (Zero Return Submission) দাখিল করার জটিলতায় পড়তে হয়। জাতীয় রাজস্ব বোর্ড (NBR) নির্ধারিত শর্ত ও নিয়ম মেনে ঘরে বসেই ই-টিন সার্টিফিকেট বাতিলের আবেদনের সুযোগ প্রদান করেছে (How to Cancel TIN Certificate Online in Bangladesh)।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
মাঠ পর্যায়ে রাজস্ব আদায় প্রক্রিয়ায় গতিশীলতা আনার লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, কারা পাবেন না
বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা (Tax Return Filing) দিয়ে করছাড় সুবিধা (Tax Rebate) পাওয়ার সময় হাতে আছে আর মাত্র অল্প কিছুদিন। আগামী ৩০ সেপ্টেম্বর বা বুধবারের মধ্যে অনলাইন আয়কর রিটার্ন (Online E-TIN Tax Return) জমা দিলে নির্ধারিত নিয়মে করছাড় পাওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue - NBR) অর্থ বছরের বাজেটে এই নতুন নিয়ম চালুর পর সাধারণ করদাতাদের মনে করছাড়ের শর্ত নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে (Income Tax Return Rebate Rules)।

প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়লো লঞ্চের ভাড়া, সর্বনিম্ন ৩৫ টাকা
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হলো। প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এ ছাড়া ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বাড়ানো হয়েছে ২০ পয়সা। এ বৃদ্ধিতে লঞ্চের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

জ্বালানির দামে বিশ্বজুড়ে চাপ, বাংলাদেশের সঙ্গে কোন দেশের কত পার্থক্য?
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতার (Global Oil Market Volatility) মধ্যে বাংলাদেশেও বেড়েছে সব ধরনের জ্বালানির দাম। ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল (Diesel Price), কেরোসিন (Kerosene Price), পেট্রল (Petrol Price) ও অকটেনের দাম (Octane Price) লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫, পেট্রল ১৪০ থেকে ১৬০ এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।

বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস আইকাও’র
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন বিশেষ করে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদারে নেওয়া উদ্যোগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে।

জ্বালানির দাম কোনটিতে কত বাড়লো, কেনো বাড়ানো হলো?
দেশের বাজারে প্রধান চার ধরনের জ্বালানি তেলের মূল্য এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। নতুন মূল্য সমন্বয় অনুযায়ী ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্ধিত দাম আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হচ্ছে (Fuel Price Hike 2026 Bangladesh)।

দেশে সব ধরনের জ্বালানির দাম লিটারে বাড়লো ২০ টাকা
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। এর ফলে বর্তমানে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকায় বিক্রি হবে।