ইউরোপ
শিক্ষার ব্যয় ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল আলবেনিয়া, সরকারি ভবনে আগুন

শিক্ষার ব্যয় ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল আলবেনিয়া, সরকারি ভবনে আগুন

শিক্ষার ব্যয় ও দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছে আলবেনিয়ার শিক্ষার্থীরা। দেশটির শিক্ষা, আইন ও অর্থ মন্ত্রণালয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এছাড়া জ্বালিয়ে দেয়া হয়েছে বিভিন্ন সরকারি স্থাপনাসহ বহু যানবাহন। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী তিরানাসহ আলবেনিয়ার বিভিন্ন শহর। শিক্ষা ও জীবনযাত্রার মান নিয়ে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন। ফ্রান্সসহ বেলজিয়াম, স্পেন ও গ্রিসে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

উচ্চশিক্ষা ও জীবনযাত্রার ব্যয়  নিয়ে উত্তাল ইউরোপ

উচ্চশিক্ষা ও জীবনযাত্রার ব্যয় নিয়ে উত্তাল ইউরোপ

উচ্চশিক্ষা ব্যয়বহুল করে তোলার প্রতিবাদে আবারও ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের বিভিন্ন দেশ। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) ফের ফুঁসে ওঠে ফ্রান্স। রাজপথে নামে পাঁচ লাখ বিক্ষোভকারী। জলকামান, কাঁদানে গ্যাস ছুঁড়েও বিক্ষুব্ধদের দমনে হিমশিম খায় পুলিশ। আন্দোলন সহিংসতায় গড়ায় আলবেনিয়াতেও। জীবনযাত্রার উচ্চ ব্যয় নিয়ে স্পেনের পর ক্ষোভ দানা বাঁধছে গ্রিসে। সাম্প্রতিক সহিংসতার পর বেলজিয়ামের একটি শহরে সমাগম নিষিদ্ধ করাকে ‘স্বৈরাচারী পদক্ষেপ’ বলছে শিক্ষার্থীরা।

‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার পরও ইউক্রেনের ৬ তেল স্থাপনায় রুশ হামলা

‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার পরও ইউক্রেনের ৬ তেল স্থাপনায় রুশ হামলা

ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধু একদিনেই ইউক্রেনের ছয়টি তেল স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। যদিও ক্রেমলিনের মুখপাত্রের দাবি, পাল্টাপাল্টি জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। আর স্টিভ উইটকফের দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে আলোচনার টেবিলে বসাতে রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি করেছে ওয়াশিংটন।

শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স; বন্ধ হচ্ছে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স; বন্ধ হচ্ছে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান

চলমান শিক্ষার্থী আন্দোলনের জেরে ফ্রান্সে ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। দেশটির শিক্ষামন্ত্রীর দাবি, প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত নিরাপত্তার শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাড়িওয়ালার হয়রানি বন্ধে ভাড়াটিয়াদের আন্দোলনে সপ্তাহব্যাপী উত্তাল স্পেন

বাড়িওয়ালার হয়রানি বন্ধে ভাড়াটিয়াদের আন্দোলনে সপ্তাহব্যাপী উত্তাল স্পেন

বাড়িওয়ালাদের হয়রানি বন্ধে জোরালো আইন প্রণয়ন, আকস্মিক উচ্ছেদ চিরতরে বন্ধ ও ক্রমবর্ধমান বাড়িভাড়া নিয়ন্ত্রণের দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলনে উত্তাল স্পেন। এরইমধ্যে সরকার সংকট সমাধানে দু’টি নির্বাহী আদেশ অনুমোদন দিলেও, তা যথেষ্ট নয় দাবি করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভাড়াটিয়ারা। এদিকে সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের ক্যাম্পে সামরিক বাহিনী নির্যাতন চালাচ্ছে কি না তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে স্পেন সরকার।

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত অন্তত ৯

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত অন্তত ৯

ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে রুশ ড্রোন হামলায়ও অন্তত একজন নিহতের খবর মিলেছে। এছাড়া কিয়েভের একটি মেডিকেল সেন্টারে রুশ ড্রোন হামলায় সাতজনসহ আহত অন্তত ৮০ জন। এর মধ্যে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, উত্তর কোরিয়া রাশিয়ায় আরও ১০ হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নির্বাচনি প্রচারণায় বিঘ্ন ঘটানো ও নাশকতা চালানোর অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সক্রিয় হয়েছে ইতালির মাউন্ট এতনা আগ্নেয়গিরি

সক্রিয় হয়েছে ইতালির মাউন্ট এতনা আগ্নেয়গিরি

ফের সক্রিয় হয়েছে ইতালির সিসলি দ্বীপের মাউন্ট এতনা আগ্নেয়গিরি। অগ্নুৎপাতের ফলে প্রায় চার কিলোমিটার উঁচু ছাই ও ধোয়ার কুন্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র-ডেনমার্কের নতুন সমঝোতা, স্বাক্ষর আজ

গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র-ডেনমার্কের নতুন সমঝোতা, স্বাক্ষর আজ

ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরাষ্ট্র আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারে নিউ ইয়র্কে আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) একটি চুক্তি স্বাক্ষর হচ্ছে। এ তথ্য জানিয়েছে ডেনমার্কের প্রধানমন্ত্রীর কার্যালয়।

নির্বাচনের মধ্যেই রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের, হতাহত ২৩

নির্বাচনের মধ্যেই রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা ইউক্রেনের, হতাহত ২৩

সাড়ে চার বছরের যুদ্ধে সবচেয়ে বড় আক্রমণের শিকার হয়েছে মস্কো। রাশিয়ায় রাতভর এক হাজারের বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। হামলায় রাজধানীতে নিহত কমপক্ষে তিনজন, আহত ২০। দেশটিতে চলমান সংসদীয় নির্বাচনকে ছাপিয়ে গেছে হামলায় ভয়াবহতার এ খবর। আভাস মিলছে, ভোটে এগিয়ে প্রেসিডেন্ট পুতিনের দল। যুদ্ধের মধ্যে প্রথম এ নির্বাচনে ভোট হয়েছে ক্রিমিয়া, মারিওপোলসহ দখলকৃত ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। নতুন করে ইউক্রেনের আরও পাঁচটি অঞ্চল দখল করেছে রুশ সেনারা।

নিরাপত্তা শঙ্কায় দু’দিনেই সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান

নিরাপত্তা শঙ্কায় দু’দিনেই সন্তানদের স্কুল বদলালেন হ্যারি-মেগান

নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে দু’দিন পরই সন্তানদের স্কুল পরিবর্তন করেছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান।