প্রবাস
রোমে এফএও পরিচালকের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

রোমে এফএও পরিচালকের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের বৈঠক

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় (এফএও) বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রকিবুল হক সংস্থাটির সদর দপ্তরে বৈঠক করেছেন। এফএওর সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন (পিএসটি) বিভাগের পরিচালক হুয়া ইয়াংয়ের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আড়াই বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম দফায় যাচ্ছে ১১২ জন

আড়াই বছর পর মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, প্রথম দফায় যাচ্ছে ১১২ জন

প্রায় আড়াই বছর পর আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) থেকে বাংলাদেশি কর্মী নেয়া শুরু করবে মালয়েশিয়া। সন্ধ্যায় প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর প্রাথমিকভাবে বিনাখরচে প্রথমে ১১২ কর্মী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবেন।

কানাডার বাজারে কমেছে বাংলাদেশি পোশাকের আধিক্য, হতাশ প্রবাসীরা

কানাডার বাজারে কমেছে বাংলাদেশি পোশাকের আধিক্য, হতাশ প্রবাসীরা

ব্ল্যাক ফ্রাইডে ও বড়দিন ঘিরে জমজমাট কানাডার শপিং মলগুলো। উৎসবের মৌসুমে নতুন পোশাক কিনতে কাপড়ের দোকানে ভিড় করছেন নানা বয়সের মানুষ। কিন্তু অন্যান্যবার দোকাগুলোতে বাংলাদেশের তৈরি পোশাকের আধিক্য থাকলেও; এবারের চিত্র পুরোটা উলটো। বাংলাদেশি পোশাকের পরিবর্তে তাকজুড়ে শোভা পাচ্ছে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলোর পোশাক। এতে হতাশ ও উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা।

বিদেশি নাগরিকদের বাড়ি কেনায় কানাডীয় সরকারের নতুন প্রস্তাব

বিদেশি নাগরিকদের বাড়ি কেনায় কানাডীয় সরকারের নতুন প্রস্তাব

কানাডায় ফের বাড়ি কিনতে পারবেন বিদেশি ক্রেতারা। চলতি বছরের ফেডারেল বাজেটে বিদেশি নাগরিকদের বাড়ি কেনার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে আবাসন খাতে উল্লেখযোগ্য পরিমাণে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশাবাদী কার্নি সরকার। আর সরকারের এমন প্রস্তাবে খুশি আবাসন খাত সংশ্লিষ্টরা।

ইতালিতে নিরাপত্তাহীনতা-অপরাধপ্রবণতা বৃদ্ধির প্রতিবাদে প্রবাসীদের প্রতীকী ধর্মঘট

ইতালিতে নিরাপত্তাহীনতা-অপরাধপ্রবণতা বৃদ্ধির প্রতিবাদে প্রবাসীদের প্রতীকী ধর্মঘট

দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা, অপরাধপ্রবণতা বৃদ্ধি এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতালির রোমের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঘণ্টাব্যাপী প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এই কর্মসূচিতে স্থানীয় নাগরিকরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। আন্দোলনকারীরা তরপিনাত্তারায় পুলিশি টহল বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।

রিক্রুটিং এজেন্সির দৌরাত্ম্যে সিঙ্গাপুরের শ্রমবাজারে বাড়ছে অভিবাসন ব্যয়

রিক্রুটিং এজেন্সির দৌরাত্ম্যে সিঙ্গাপুরের শ্রমবাজারে বাড়ছে অভিবাসন ব্যয়

বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার সিঙ্গাপুর। পাঁচ দশকে দেশটিতে পাড়ি জমিয়েছেন ১১ লাখের বেশি কর্মী। অথচ একসময় দুই থেকে পাঁচ লাখ টাকায় সম্ভব হলেও এখন সিঙ্গাপুর যেতে গুনতে হচ্ছে ১৫ লাখ টাকারও বেশি। অভিযোগ, নির্দিষ্ট কয়েকটি রিক্রুটিং এজেন্সির নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ বাণিজ্য আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে জিম্মি হয়ে পড়েছেন বিদেশগামীরা। বিএমইটির শীর্ষ কর্মী পাঠানো তিন এজেন্সির কার্যক্রম অনুসন্ধান করতে গিয়ে মিলেছে অস্তিত্বহীন কার্যালয়সহ নানা অসংগতি। প্রশ্ন উঠছে, রাষ্ট্রীয় অনুমোদন নিয়ে কারা নিয়ন্ত্রণ করছে এই শ্রমবাজার?

বিদ্যুৎ অবকাঠামো সুরক্ষায় প্রযুক্তি উদ্ভাবন করছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. তানজীম জিম

বিদ্যুৎ অবকাঠামো সুরক্ষায় প্রযুক্তি উদ্ভাবন করছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. তানজীম জিম

বিদ্যুৎব্যবস্থায় সাইবার হামলা শনাক্ত, সন্দেহজনক যন্ত্র বিচ্ছিন্ন করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় সশস্ত্র হামলার উৎস খুঁজে বের করা—এমন প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. তানজীম জিম হাসান। তাঁর গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ।

দীর্ঘ বিরতির পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ বিরতির পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে প্রবেশের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। ডিসেম্বর থেকেই কর্মী যাওয়া শুরু হবে বলে আশা করছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরই মধ্যে নতুন কর্মীদের অভিবাসন ব্যয় জনপ্রতি ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। অতীতে নির্ধারিত ব্যয়ের চেয়ে কয়েকগুণ বেশি অর্থ খরচ হওয়ায় এবার অতিরিক্ত অর্থ আদায় বন্ধের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরাও চাইছেন, নতুন নিয়োগপ্রক্রিয়ায় যেন পুরনো অনিয়মের পুনরাবৃত্তি না হয়।

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে পরিবর্তনের আভাস; অনিশ্চিতায় ২০ লাখ অভিবাসীর ভবিষ্যৎ

যুক্তরাজ্যের অভিবাসন নীতিতে পরিবর্তনের আভাস; অনিশ্চিতায় ২০ লাখ অভিবাসীর ভবিষ্যৎ

ফের অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। অভিবাসী নিয়ন্ত্রণে এবার যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ বা আইএলআরের আবেদনের মেয়াদ পাঁচ বছরের পরিবর্তে ১০ বছর করার প্রস্তাব দিয়েছেন যুক্তরাজ্যের হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। তবে সরকারের এমন প্রস্তাবে নাখোশ খোদ লেবার পার্টির অনেক এমপি। নিন্দার পাশাপাশি সরকারের এমন পরিকল্পনা ঠেকাতে এরই মধ্যে মামলার প্রস্তুতি নিচ্ছে এক্সিস্টিং স্কিলড নামে মাইগ্রেন্ট ফোরাম। এছাড়াও, সরকারের এমন প্রস্তাবে অনিশ্চিতায় যুক্তরাজ্যের প্রায় ২০ লাখ অভিবাসীর ভবিষ্যৎ।

কাতারের কারাগারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

কাতারের কারাগারে বন্দি দুই শতাধিক বাংলাদেশি

পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে কাতারে যান কিছু স্বপ্নবাজ যুবক। কিন্তু বিভিন্ন মামলায় তারা এখন দেশটির কারাগার বন্দিজীবন পার করছেন। তাদের মুক্তির আশায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে ছুটে এসেছেন পরিবারের সদস্যরা। স্বজনদের দাবি, কাতারের বিভিন্ন কারাগারে সাজাপ্রাপ্ত অবস্থায় রয়েছেন অন্তত দুই শতাধিক বাংলাদেশি। জেলাপর্যায়ে সরকারি দপ্তরে দীর্ঘদিন ঘুরেও সহায়তা না পাননি তারা।