
সিনেমার ক্যামেরা প্রযুক্তি নিয়ে বিশ্ববাজারে এলো ‘অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’
বিশ্বখ্যাত সিনেমা ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ‘আরি’র সঙ্গে অংশীদারত্বে নির্মিত নিজেদের সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’ বিশ্ববাজারে উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। ২৪ নভেম্বর মালয়েশিয়ায় প্রি-অর্ডার চালুর মধ্য দিয়ে ফোনটির বৈশ্বিক যাত্রা শুরু হয়েছে, যা আগামী ৪ ডিসেম্বর থেকে সরাসরি বাজারে পাওয়া যাবে। শিগগিরই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য বাজারেও ফোনটি উন্মুক্ত করা হবে।

এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন; শেয়ারের দাম বাড়লো ৩১ শতাংশ
পদত্যাগের প্রায় দুই সপ্তাহ পর ফের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং। তবে ট্রাম্পের দাবি, তার পরামর্শেই পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত বদল করে হুয়াংকে স্বপদে ফেরাতে সম্মত হয়েছে। এদিকে বিরোধী ডেমোক্র্যাটদের অভিযোগ, আর্থিক লাভের আশায় জাতীয় নিরাপত্তাকে বিসর্জন দিয়েছেন প্রেসিডেন্ট। তবে হুয়াংয়ের স্বপদে ফেরার খবরে একলাফে এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে ৩১ শতাংশ। চাঙ্গা যুক্তরাষ্ট্র ও এশিয়ার শেয়ারবাজার। এদিকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সিঙ্গাপুরের এআই প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’, আপনার অ্যাকাউন্ট বাঁচাতে করণীয় কী?
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে মেটা (Facebook additional profile feature shutdown news Meta 2026)। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে (Facebook additional profiles end date 14 December 2026)। এর ফলে একটি অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর সচল থাকবে না, তবে ব্যবহারকারীর মূল বা প্রাইমারি প্রোফাইল স্বাভাবিকভাবেই চালু থাকবে (Facebook additional profiles shutting down 14 December 2026 what to do)।
 showing trackable objects in orbit around Earth-320x167.webp)
রাতের আকাশে এখন তারার চেয়ে কৃত্রিম উপগ্রহের সংখ্যা বেশি
যুক্তরাজ্যের বেশির ভাগ শহরের ওপর রাতের আকাশে এখন খালি চোখে দেখা যাওয়া তারার চেয়ে দৃশ্যমান কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের সংখ্যা বেশি। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

এআইয়ের প্রভাবে বদলে যাচ্ছে সাইবার নিরাপত্তা, সামনে আরও বিভ্রাটের শঙ্কা
আজকাল প্রায়ই মনে হতে পারে যে কম্পিউটার সফটওয়্যার ব্যবস্থা যেন তাসের ঘরের ওপর দাঁড়িয়ে আছে। সাইবার নিরাপত্তা গবেষক পাওলোস ইবেলো যখন ইন্টারনেটে বহুল ব্যবহৃত নথি ও ছবি প্রক্রিয়াজাতকরণ সফটওয়্যারের একটি ত্রুটি খুঁজে পান, তখন তার এমনই অনুভূতি হয়েছিল। ‘আপলোড-টু-শেল’ নামের ওই ত্রুটি কাজে লাগিয়ে একজন হ্যাকার কেবল একটি ফাইল আপলোড করেই গুগল, জুম এবং সম্ভাব্য আরও হাজারো প্রতিষ্ঠানের সফটওয়্যারে ঢুকে পড়তে পারতো। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কবে আসবে জিটিএ-৬ গেমের কম্পিউটার সংস্করণ? যা জানা গেলো
বিশ্বজুড়ে ভিডিও গেমপ্রেমীদের ১৩ বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষে বহু প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ বা ‘জিটিএ-৬’ ইতোমধ্যে গেমিং কনসোলে মুক্তি পেয়েছে (Grand Theft Auto 6 console release update)। তবে যারা ব্যক্তিগত কম্পিউটারে (পিসি) গেমটি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জন্য এখনই চূড়ান্ত সুখবর মিলছে না। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান ‘রকস্টার গেমস’ এখনও পিসি সংস্করণের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেনি (Rockstar Games GTA 6 PC release official announcement)।

বাজারমূল্য দুই লাখ কোটি ডলার ছাড়ালো এআই জায়ান্ট অ্যানথ্রোপিক
পুঁজিবাজারে যাত্রা শুরুর প্রথম দিনই বাজারমূল্য দুই লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করলো কৃত্রিম বুদ্ধিমত্তা জায়ান্ট অ্যানথ্রোপিক।

টাক মাথায় শতভাগ চুল গজাবে বৈদ্যুতিক চিরুনিতে, দাবি চীনা বিজ্ঞানীদের
দ্রুত নতুন চুল গজাতে এবং টাক সমস্যার সমাধানে নতুন ধরনের এক বৈদ্যুতিক চিরুনি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা। গবেষকদের দাবি, ডিট্যাঙ্গেল নামের এই ইলেকট্রনিক চিরুনি চুল পড়া রোধের প্রচলিত চিকিৎসার চেয়ে অনেক বেশি কার্যকর। তবে প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

আপনার এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে, সর্বোচ্চ কত? দেখবেন যেভাবে
অতীতে যত্রতত্র সহজে সিমকার্ড কেনা গেলেও বর্তমানে মোবাইল সিম নিবন্ধনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির নম্বর এবং উভয় হাতের আঙুলের ছাপ মিলিয়ে বর্তমানে সিম কিনতে হয়। তবে নিজের বা পরিবারের সদস্যের এনআইডি দিয়ে ঠিক কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে, তা অনেকেই পরিষ্কার জানেন না। অনেক সময় অজান্তেই আমাদের নামে অতিরিক্ত বা অজানা সিম নিবন্ধিত থাকে, যা পরবর্তীতে বড় ধরনের আইনি জটিলতার কারণ হতে পারে(How to check total SIM registration by NID card in Bangladesh)।

মানুষের মতো কথা বলে; কিন্তু এআই কি সত্যিই অনুভব করে?
দর্শনের একটি পরিচিত ধারা হলো ফাংশনালিজম বা ক্রিয়াবাদ। এই মতবাদ অনুযায়ী, কোনো কিছুর চেতনা বা চৈতন্য নির্ভর করে সেটি কী কাজ করছে তার ওপর; সেটি কী দিয়ে তৈরি তার ওপর নয়। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যদি কখনো এমন পর্যায়ে পৌঁছায় যেখানে সে কথোপকথন চালাতে পারে, যুক্তি দিতে পারে, মনে রাখতে পারে, নিজের মত বদলাতে পারে কিংবা কৌতূহল ও আবেগ প্রকাশ করতে পারে—তবে সেটি রক্ত-মাংস, সিলিকন নাকি লেগো ব্লক দিয়ে তৈরি, তাতে কিছু যায়-আসে না। এমনকি কেউ কেউ এমনও বলেন যে এ ধরনের সক্ষমতা অর্জনকারী কোনো সত্তার চেতনাকে অস্বীকার করা হবে এক নতুন ধরনের সংকীর্ণতা ও পক্ষপাত।