
অক্টোবরে ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে
চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনে দেশে ১২৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ১০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৯ দশমিক ২ শতাংশ।

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার, ১৩ অক্টোবর ২০২৬
আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে বৈদেশিক মুদ্রার লেনদেন চলছে। বিশ্বজুড়ে চলমান মধ্যপ্রাচ্য সংকটসহ নানা আন্তর্জাতিক কারণে গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক মুদ্রা বাজারে ডলারসহ অন্যান্য প্রধান বৈদেশিক মুদ্রার দর ওঠানামা করছে (Currency Exchange Rate Today Bangladesh)।

বিশ্বব্যাংক থেকে আরও ১০ বিলিয়ন ডলার পাওয়ার আশা অর্থমন্ত্রীর
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণসহায়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা ও পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।

ব্র্যাক ও সিটি ব্যাংকের নতুন সেবা ‘ডিজিবক্স’; গ্রাহকরা কীভাবে উপকৃত হবেন?
গ্রাহকদের আধুনিক ও নির্বিঘ্ন সেবা দিতে স্মার্ট কুরিয়ার লকার ‘ডিজিবক্স’ (Smart courier locker Digibox) স্থাপন শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় দুটি বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক (Brac and City Bank Digibox Service)। আপাতত ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলোতে এই স্মার্ট লকার বক্সগুলো বসানো হলেও, ভবিষ্যতে মেট্রোরেল স্টেশনেও (Metro rail station locker) সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে: আইএমএফ
ব্যাংক খাতে ক্রমবর্ধমান অস্থিরতা, মূলধনী বিনিয়োগে স্থবিরতা এবং চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই বাংলাদেশের অর্থনীতি নিয়ে আরও উদ্বেগজনক পূর্বাভাস দিলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আন্তর্জাতিক এই অর্থায়নকারী সংস্থাটির মতে, চলতি ২০২৬–২৭ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি নেমে আসতে পারে মাত্র ৩ দশমিক ২ শতাংশে। অন্যদিকে, নিত্যপণ্যের বাজারে আগুন জ্বালিয়ে গড় মূল্যস্ফীতি ঠেকতে পারে প্রায় ১১ শতাংশে।

সরকারের পরিকল্পনা ১৫০টি গ্যাসকূপ খননের: জোনায়েদ সাকি
পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, দেশে গ্যাসের অনেক উৎস রয়েছে। সরকার এসব উৎস কাজে লাগাতে চায়। এ লক্ষ্যে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে নিজেদের সক্ষমতা বাড়ানো হচ্ছে।

এক বছরে বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি ও সংস্কার শর্ত নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে বাংলাদেশের সংস্কার পরিকল্পনার মৌলিক বিষয়ে বড় ধরনের মতপার্থক্য নেই। কিছু ক্ষেত্রে সংস্কার বাস্তবায়নের সময় ও পর্যায় নিয়ে আলোচনা হলেও পারস্পরিক সমঝোতার মাধ্যমে সব চ্যালেঞ্জের সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে; নিজস্ব সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ
বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন অর্থায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আলোচনার মধ্য দিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আজ (সোমবার, ১২ অক্টোবর) শুরু হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের বার্ষিক সভা। এতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছে।

দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
আসন্ন শারদীয় দুর্গাপূজা (Durga Puja) উপলক্ষে আগামী ২০, ২১ ও ২২ অক্টোবর দেশের সকল তফসিলি ব্যাংক (Scheduled banks) ও শেয়ারবাজারে তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই তিন দিনের ছুটির পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ৫ দিন বন্ধ থাকছে দেশের সকল ব্যাংক ও পুঁজিবাজারের (Banks and Share Markets to Remain Closed for 5 Days During Durga Puja) স্বাভাবিক লেনদেন।