
এসিআই নিয়ে এলো নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’
বাজারে ‘নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআই এর ব্র্যান্ড টুইংকেল। নবজাতকের সংবেদনশীল নাভির বিশেষ যত্নের জন্য টুইঙ্কল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপারে রয়েছে বিশেষ ‘আম্বিলিক্যাল কর্ড কাট’।

আধুনিক প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের বিকাশে উন্নত প্যাকেজিং, কাঁচামালের সহজলভ্যতা ও নীতিসহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্প সংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের সুরক্ষা ও গুণগত মান নিশ্চিত করা থেকে শুরু করে ব্র্যান্ডের পরিচিতি তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন—সব ক্ষেত্রেই প্যাকেজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দেশসেরা ৫ ডিস্ট্রিবিউটরকে পুরস্কৃত করলো রিমার্ক
দেশব্যাপী সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ পাঁচ শীর্ষ ডিস্ট্রিবিউটর বা পরিবেশককে সম্মাননা দিয়েছে রিমার্ক এইচবি লিমিটেড। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতেই এ আয়োজন করে রিমার্ক।

আসল পিস্তাচিওর স্বাদে পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ
ভোক্তাদের স্বাদের ভিন্নতা দিতে বাজারে পোলার আইসক্রিম নিয়ে এলো ফাইনেস্ট পিস্তাচিওর প্রিমিয়াম স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিম। আসল পেস্তা বাদামের স্বাদের পিস্তা গ্লেজ আইসক্রিমে-ক্রিমি পিস্তাচিও, রোস্টেড পিস্তা ডাইস আর চকোলেট চিপসের পারফেক্ট কম্বিনেশন ভোক্তাকে প্রিমিয়াম স্বাদের অভিজ্ঞতা দেবে বলে আশা কোম্পানির।

কর্পোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগের চতুর্থ আসর; ক্যাপ্টেনস মিট ও ট্রফি উন্মোচন
আগামী ১৬ অক্টোবর শুরু হচ্ছে কর্পোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগ (সিএপিএল) ২০২৬-এর চতুর্থ আসর। ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের প্রতিযোগিতা। আসর শুরুর আগে গতকাল (বৃহস্পতিবার, ১ অক্টোবর) রাজধানীর শাইনপুকুর স্যুটসে সিএপিএল ২০২৬-এর ক্যাপ্টেনস মিট ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেখানে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া আট দলের প্রতিনিধিরা একত্র হন এবং নতুন মৌসুমের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়।

নিখোঁজদের সন্ধানে ওয়ালটন ও মুন অ্যালার্টের ‘মিসিং পারসন’স ব্রডকাস্ট’
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে এবার এগিয়ে এলো দেশের বৃহৎ ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। এ লক্ষ্যে নিখোঁজ ব্যক্তিদের জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ উদ্যোগ চালু করেছে ওয়ালটন প্লাজা।

রিমার্কের ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’ বর্ষসেরা পণ্য
প্রায় ১ হাজার ২০০টি পণ্যকে পেছনে ফেলে রিমার্ক এইচবি লিমিটেডের ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’ ২০২৬ সালের ‘বর্ষসেরা পণ্য’ হিসেবে নির্বাচিত হয়েছে। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে পণ্যটিকে এ স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গৃহ ও আবাসন ঋণ খাতে ৩০ বছর পূর্ণ করল ডিবিএইচ ফাইন্যান্স
দেশের হোম লোন বিশেষায়িত প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋণ সহজলভ্য করা এবং আবাসন খাতে অবদান রাখার মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের গৃহঋণ খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।

নতুন আইসক্রিম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার
আইসক্রিম প্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা দিতে পোলার চিল স্টেশন চালু করেছে পোলার আইসক্রিম। ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এ উদ্যোগের মাধ্যমে পোলার আইসক্রিমের বিভিন্ন স্বাদ উপভোগের সুযোগ তৈরি হয়েছে। প্রতি স্কুপ আইসক্রিম মাত্র ১৫০-২০০ টাকার মধ্যে। সঙ্গে থাকছে বিভিন্ন ধরনের আইসক্রিম স্টিক ও কোণ।

দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ডিজিটাল ঋণ সম্প্রসারণের সুযোগ
বাংলাদেশে ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) অর্থায়ন নিয়ে ‘ইকোসিস্টেম ম্যাপিং অ্যান্ড ডায়াগনস্টিক স্টাডি অন এমএসএমই ফিন্যান্সিং ইন বাংলাদেশ’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) ঢাকায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ফিনটেক কোম্পানি, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।