
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে
রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটনকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শেখ হাসিনার আশকারায় যেভাবে ‘সিরিয়াল কিলার’ হয়ে ওঠেন জিয়াউল আহসান
অভিযোগের বর্ণনা তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ
ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে রাজনৈতিক প্রতিপক্ষ ও সরকারের জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের গুম, নির্যাতন ও হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আর সেই পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়-প্রশ্রয় ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের সুযোগে একের পর এক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে হয়ে ওঠেন ভয়ঙ্কর ‘সিরিয়াল কিলার’।

নারায়ণগঞ্জে ইটভাটা ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেবকে হত্যার দায়ে ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

গুম-হত্যার অভিযোগে জিয়াউল আহসানের মামলায় শেষ হচ্ছে যুক্তিতর্ক
শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করছে প্রসিকিউশন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের এই সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করবেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ চীনা নাগরিক কারাগারে
টিকটকে পরিচয়ের পর ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক চেন ইয়ংকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (বুধবার, ২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস এ আদেশ দেন।

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় সাতক্ষীরায় স্বামীসহ দু’জনের মৃত্যুদণ্ড
যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার মামলায় স্বামী শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি; আকবর আলীর ১৩ বছরের কারাদণ্ড
সুদসহ ফেরত দিতে হবে বেতন-ভাতা
অন্যের নাম ও পরিচয় ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তৎকালীন বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রায় ৩৮ বছর চাকরি করার দায়ে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশও দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আপিল শুনানি কাল
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আপিল বিভাগে ফের শুনানি হবে আগামীকাল বৃহস্পতিবার। আজ (বুধবার, ২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়।

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার আপিল শুনানি শুরু
বহুল আলোচিত নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। আজ (বুধবার, ২৫ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ বেঞ্চে এ আপিল শুনানি শুরু হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে আছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

পনেরো বছরের মানবতাবিরোধী অপরাধ তদন্তে দেশজুড়ে গণশুনানি করবে আইসিটি
২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ চিহ্নিত করতে সারা দেশে সার্ভে ও গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)। আজ (বুধবার, ২৫ নভেম্বর) সকালে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে অপরাধের ধরন ও তদন্তসাপেক্ষে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে।’