
৯৬ ঘণ্টা পর তুলে নেয়া হলো সাজেক পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার ৯৬ ঘণ্টা পরে রাঙামাটি সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা তুলে নেন।

এক মাস পর ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু
দীর্ঘ বিরতির পর আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির পর্যটনের ‘আইকন’ ঝুলন্ত সেতুতে। কাপ্তাই হ্রদের পানি কমায় টানা এক মাস দু’দিন পর কাপ্তাই হ্রদের পানির নিচে তলিয়ে থাকার পর পুরোপুরি দৃশ্যমান হয়েছে ৩৩৫ ফুট দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন এই সেতু। এরই মধ্যে তুলে নেয়া হয়েছে পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা। ফলে সেতু ঘিরে ফিরেছে চেনা ব্যস্ততা, স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝেও। ক্ষতি পুষিয়ে নেয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পাহাড়ের বুকে পরিচ্ছন্নতার মডেল মুনলাই পাড়া
পাহাড়ের গায়ে জলরঙে আঁকা এক নিটোল ছবি। বান্দরবানের রুমা সদর থেকে বগালেকের পথে মাত্র তিন কিলোমিটার এগোলেই চোখে পড়ে ছিমছাম, সাজানো পাহাড়ি জনপদ—মুনলাই পাড়া। সবুজের কোলঘেঁষা পথঘাট, পাহাড়ি বুনো ফুলের সুবাস আর পরিচ্ছন্ন পরিবেশ মুগ্ধ করবে যে কাউকে। দেশের অন্যতম পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিতি পাওয়া এই পাড়ার স্বপ্ন এখন আরও বড়—তাদের এ মডেল ছড়িয়ে পড়ুক সারাদেশে।

দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে
বাংলাদেশের রূপ ও বৈচিত্র্যকে চেনার সবচেয়ে চমৎকার উপায় হলো ভ্রমণ। দেশের ৬৪টি জেলার একেকটিতে ছড়িয়ে আছে পাহাড়, সমুদ্র, হাওর কিংবা ঐতিহাসিক স্থাপত্যের অনন্য গল্প (Viral Bangladesh Travel Map Online)। তবে ভ্রমণপিপাসুদের মনে প্রায়শই একটি প্রশ্ন জাগে বাংলাদেশের কতটি জেলা ঘুরে দেখেছেন আপনি?

ঢাকার কাছেই কাশবন, এক দিনের ছুটিতে ঘুরে আসার জনপ্রিয় ৯ স্থান
শরতের নীল আকাশ, শুভ্র সাদা মেঘের ভেলা আর বাতাসে দুলতে থাকা কাশফুল সব মিলিয়ে প্রকৃতি যেন এক অপূর্ব রূপ ধারণ করে। ঢাকার ব্যস্ত নগরজীবনের ক্লান্তি মেটাতে এবং প্রকৃতির কাছাকাছি এক টুকরো প্রশান্তি পেতে এক দিনের ছুটিতেই ঘুরে আসতে পারেন ঢাকার আশপাশের সেরা কাশবনগুলোতে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে ছবি তোলার জন্য এবং বিকেলের সুন্দর সময় কাটাতে এগুলো সেরা বিকল্প (Kashbon Near Dhaka)।

প্রযুক্তির পরিবর্তনে বদলাচ্ছে পর্যটন খাত; প্রযুক্তিবান্ধব বিনিয়োগ বাড়ানোর তাগিদ
প্রাকৃতিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে দেশের পর্যটন খাত। তবে সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তনে বদলে যাচ্ছে পর্যটকদের রুচি, গন্তব্য কিংবা ভ্রমণ পরিকল্পনা। এমন অবস্থায়, পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, এ খাতের প্রসারে প্রযুক্তির ব্যবহার বাড়ানোসহ সরকারি-বেসরকারি উদ্যোগ জরুরি। এদিকে, দেশের পর্যটনকে প্রযুক্তিবান্ধব করা ও বিনিয়োগ বাড়ানোর মধ্যদিয়ে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যাশা পর্যটন করপোরেশনের।

প্রকৃতির সৌন্দর্যে সমৃদ্ধ নেত্রকোণায় থমকে আছে পর্যটন
প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোণা। এখানকার সাদা মাটির পাহাড়, সোমেশ্বরী নদী আর পাঁচগাঁও পাহাড়ের টানে প্রতি বছরই ভিড় জমান হাজারো পর্যটক। সঠিক পরিকল্পনার অভাবে আজও পিছিয়ে রয়েছে সম্ভাবনাময় এই খাত। স্থানীয়রা বলছেন, প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা গড়ে তোলা গেলে পর্যটকদের আকর্ষণের পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। ডেপুটি স্পিকার বলেছেন, এই অঞ্চলের পর্যটনকে তুলে ধরতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে এবং দ্রুতই সংশ্লিষ্টরা এলাকাটি পরিদর্শন করবেন।

বিদেশি পর্যটকের জন্য কতটা প্রস্তুত কক্সবাজার
বিশ্ব পর্যটন দিবসের উৎসবমুখর আয়োজনে যখন পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার, তখনই সামনে আসছে গুরুত্বপূর্ণ এক প্রশ্ন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, অবকাঠামো ও আন্তর্জাতিক মানের পর্যটনসেবা কি নিশ্চিত করতে পারছে কক্সবাজার? প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক পর্যটনের অন্যতম গন্তব্য হিসেবে কক্সবাজারে এখনো রয়েছে নানা ঘাটতি।

দুই দশকে পর্যটন খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি: পর্যটনমন্ত্রী
গত দুই দশকে দেশের পর্যটন খাতে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, ‘পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করতে বর্তমান সরকার এরই মধ্যে একটি মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে।’

পানির নিচে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়া রাঙামাটির পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু আবারও ডুবে গেছে। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনে প্রায় চার-পাঁচ ইঞ্চি পানি উঠে যায়। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সেতুতে দর্শনার্থীদের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।