
আবাহনী-বসুন্ধরা জটিলতা: নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা, বাফুফের ‘ধীরে চলো’ নীতি
অন্ধকারে দাঁড়িয়ে কিছুটা যেন আলোর মুখ দেখতে চলেছে ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের দুই বড় দলের একাধিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। আগামী মৌসুমের জন্য এখনো ক্লাব রেজিস্ট্রেশন করা হয়নি তাদের। বাফুফেও যেন তাদের অপেক্ষায় চলছে ধীরে চলো নীতিতে।

স্মিথকে ফিরিয়ে অজি শিবিরে মিরাজের আঘাত; জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের দারুণ সুবাস পাচ্ছে বাংলাদেশ। তবে ঐতিহাসিক এ জয়ের খুব কাছাকাছি দাঁড়িয়েও পা মাটিতেই রাখছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দিন শেষের সংবাদ সম্মেলনে তিনি জানান, তাড়াহুড়ো না করে চতুর্থ দিনে সঠিক জায়গায় বল করে জয় ছিনিয়ে আনাই এখন টাইগারদের মূল লক্ষ্য।

নতুন মৌসুমে লা লিগার পর্দা উঠছে আজ, পেছালো বার্সা-রিয়ালের ম্যাচ
বিশ্বকাপের উত্তেজনা শেষ হতে না হতেই আবারও বেজে উঠছে ক্লাব ফুটবলের দামামা। আজ উঠছে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের পর্দা। তবে এবারের শুরুটা একটু অন্যরকম। প্রথম ম্যাচ ডে-তে মাঠে নামছে না বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ। উদ্বোধনী ম্যাচে লড়বে আলাভেস ও গেতাফে।

মর্যাদার ট্রফির অমর্যাদা— আবর্জনা রাখতে ব্যবহার!
রেকর্ডবুকে ক্লাবের নামের পাশে একঝাঁক ট্রফি। ক্লাবের বোর্ড রুমের শোকেসে সাজানো আছে অর্জনের অনেক স্বীকৃতিই। তবে মোহামেডানের স্বর্ণালী যুগের ট্রফি খুঁজতে গেলে হতাশাই হবে ভক্তদের সঙ্গী। গৌরবোজ্জ্বল সত্তর, আশি কিংবা নব্বইয়ের দশকের প্রায় ৯৫ ভাগ ট্রফিই নেই সংগ্রহে। অনেক ট্রফিই এখন ব্যবহার হয় কাগজের আবর্জনা রাখার জন্যে।

পেশাদার ফুটবলকে বিদায় বললেন ইমোবিলে
পেশাদার ফুটবল থেকে বিদায় নিয়েছেন চিরো ইমোবিলে। ইতালির সাবেক স্ট্রাইকারের ক্লাব প্যারিস এফসি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ৩৬ বছর বয়সী এই ফুটবলার গত ফেব্রুয়ারিতে বোলোগনা থেকে প্যারিস এফসিতে যোগ দেন। লিগ ওয়ানে ১২ ম্যাচ খেলে দু’টি গোল করেছেন তিনি।

চোট পেয়েছেন বাবর আজম
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন বাবর আজম। এ কারণে পাকিস্তানের এই টেস্ট অধিনায়ককে প্রস্তুতি ম্যাচে আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লিভারপুলের মালিকানা কিনলেন জেফ বেজোস
লিভারপুলের মালিকানায় যুক্ত হলেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা অবশ্য সরাসরি এককভাবে ক্লাবটির অংশীদার হচ্ছেন না। তার নেতৃত্বাধীন একটি বিনিয়োগ তহবিলসহ একদল বিনিয়োগকারী ইংলিশ ফুটবল ক্লাবটির একাংশের মালিকানা কিনেছেন।

ডারউইন টেস্টের তৃতীয় দিন: ‘লিডের চাপে’ ধুঁকছে অস্ট্রেলিয়া
ডারউইন টেস্টে আরও একটি স্বপ্নের দিন পার করলো বাংলাদেশ। তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের বড় লিডে ইনিংস শেষ হয় বাংলাদেশের। এই লিড পেরিয়ে নতুন করে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে হবে এমন সমীকরণ এখন অজিদের সামনে, যা তাদের কিছুটা চাপে ফেলেছে বলাই যায়। যদিও ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অজিরা, তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও লাল-সবুজদের হাতেই।

অজিদের চাপ বাড়ছেই— প্রথম ইনিংসে ২২৮ রানে এগিয়ে বাংলাদেশ
ডারউইন টেস্ট
ডারউইন টেস্টে তৃতীয় দিনে দুই ইনিংসের খেলা শেষ হলো। দুই ইনিংসের প্রায় পুরোটা সময়ই নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ, আর অস্ট্রেলিয়া করেছে কেবলই সেই নিয়ন্ত্রণ থেকে বেরোনোর চেষ্টা। দুই ইনিংস শেষে বাংলাদেশের ২২৮ রানের লিড তো সেই কথায় বলে।

বিক্রির পথে হামজার ক্লাব লেস্টার সিটি; সম্ভাব্য মূল্য ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি
হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি এবার হাতবদলের পথে। ১৬ বছরের সম্পর্কের ইতি টেনে ক্লাবটি বিক্রির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে থাইল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান কিং পাওয়ার। সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি।