দেশে এখন
সরকার ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই জনগণ প্রমাণ দেবে: ডিএসসিসি প্রশাসক

সরকার ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই জনগণ প্রমাণ দেবে: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, সরকার সফল না হলে পাঁচ বছর পর ভোটের মাধ্যমেই জনগণ তার প্রমাণ দেবে। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনা কালীমন্দিরে বিদ্যানন্দের পাঁচ টাকায় পূজার বাজার উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে: রাষ্ট্রপতি

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বহু প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে। তাই ধৈর্য ধরে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেয়া হচ্ছে: গোলাম পরওয়ার

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেয়া হচ্ছে: গোলাম পরওয়ার

সারের ডিলার নিয়োগে দলীয় বিবেচনা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করে বলেন, ‘প্রকৃত সার ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় নেতা ও সংসদ সদস্যদের আত্মীয়-স্বজনদের ডিলার নিয়োগ দেয়া হচ্ছে।

নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান

নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা আবেদন প্রত্যাখ্যান

জাল নথিপত্রের বিষয়ে যাচাই-বাছাই জোরদার করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। একই সময়ে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ছিলো ৩৯ শতাংশ। স্বাভাবিক সময়ের তুলনায় এ হার প্রায় দ্বিগুণ।

সমুদ্রসম্পদ আহরণে শক্তিশালী অবস্থান তৈরি করবে বাংলাদেশ

সমুদ্রসম্পদ আহরণে শক্তিশালী অবস্থান তৈরি করবে বাংলাদেশ

সমুদ্রসম্পদ আহরণে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে চায় সরকার। এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও দুর্বলতা কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সৌদির নিরাপত্তা পরিস্থিতির প্রভাব ঢাকার আকাশপথে

সৌদির নিরাপত্তা পরিস্থিতির প্রভাব ঢাকার আকাশপথে

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব পড়েছে ঢাকার আকাশপথের যোগাযোগে। সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের ফ্লাইটের সিডিউল বিপর্যয় হলেও জেদ্দা ও মনিনার ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে।

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। গতকাল (বুধবার, ১৪ অক্টোবর) রাতে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ আইএমএফের

বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ আইএমএফের

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশকে কঠোর মুদ্রানীতি বজায় রাখার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি জানিয়েছে, শুধু সুদের হার বাড়িয়ে বা মুদ্রানীতি কঠোর করে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়; এর জন্য আর্থিক খাত ও রাজস্ব ব্যবস্থাপনায় টেকসই সংস্কার জরুরি।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই মারা গেছেন

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই মারা গেছেন

মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন।

এডিস নিয়ন্ত্রণে অভিযান বাসাবাড়িতে; নজরদারির বাইরে সরকারি স্থাপনা!

এডিস নিয়ন্ত্রণে অভিযান বাসাবাড়িতে; নজরদারির বাইরে সরকারি স্থাপনা!

এডিস মশাকে গৃহস্থালি মশা হিসেবে প্রচার করে নিয়ন্ত্রণের সব কার্যক্রমই বাসাবাড়ি নির্ভর। নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে বাসাবাড়ির মালিকদের। অথচ সরকারি স্থাপনা ও নির্মাধীন বিভিন্ন স্থাপনায় নীরবে হচ্ছে মশার বংশবিস্তার। তবে, প্রয়োজনে খোলা স্থানেও কার্যক্রম চালানোর তাগিদ বিশেষজ্ঞদের।