
মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর
ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান ও বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। আজ (বৃহস্পতিবার, ৮ অক্টোবর) সকালে গোয়ায় নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রায় ৪৫ মিনিট ধরে চিকিৎসকেরা তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

কাগজে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বাস্তবে চালের গোডাউন—অনুদানে জালিয়াতির অভিযোগ
বাস্তবে চালের গোডাউন, অথচ কাগজে-কলমে শিল্প-সংস্কৃতির প্রতিষ্ঠান। যা দেখিয়ে নেয়া হয়েছে সরকারি অনুদান। শুধু একটি নয়, সাংস্কৃতিক চর্চার প্রসারে অনুদান পাওয়া কুষ্টিয়ার ৩০টি প্রতিষ্ঠানের বেশিরভাগেরই মেলেনি ঠিকানা। এই বরাদ্দে জালিয়াতির অভিযোগ উঠেছে। সাংস্কৃতিক কর্মীদের দাবি, প্রকৃত সংগঠনকে বঞ্চিত করে টাকা লোপাট করা হয়েছে।

শিশুসাহিত্যিক আখতার হুসেনের প্রয়াণ
শিশুসাহিত্যিক, সাংবাদিক ও গীতিকার আখতার হুসেন মারা গেছেন। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শিল্পকলায় মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে হারুন-অর-রশীদ
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ।

টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণ
বাংলা ও হিন্দি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় মারা গেছেন। গতকাল (রোববার, ২০ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সত্তরের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

বাউল সম্রাট শাহ আবদুল করিমের প্রয়াণ দিবস আজ
লোকসংগীত শিল্পী, গীতিকার ও সুরকার শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর)। বাংলার বাউল গানকে নতুন দিশা দেয়া এই শিল্পী ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মারা যান।

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ
‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়’সহ অসংখ্য কালজয়ী গানের শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারের নবম মৃত্যুবার্ষিকী আজ (রোববার, ৩০ আগস্ট)। ২০১৭ সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কিংবদন্তি এই শিল্পী।

প্রেম ও দ্রোহের মহাকাব্য: দুখু মিয়া থেকে জাতীয় কবি
৫০তম মৃত্যুবার্ষিকী
লোহার শিকল তার কণ্ঠ রুদ্ধ করতে পারেনি, কারাগারের অন্ধকারও নিভিয়ে দিতে পারেনি বিদ্রোহের আগুন। অন্যায়ের বিরুদ্ধে যে কণ্ঠ একদিন উচ্চারণ করেছিলো শিকল ভাঙার গান, সময়ের সীমানা পেরিয়ে সেই কণ্ঠ আজও বেঁচে আছে মানুষের মুক্তির আকাঙ্ক্ষায়। বিদ্রোহ, সাম্য আর মানবতার সেই অমর কবি কাজী নজরুল ইসলাম।

জন্মদিনে ‘ঢাকার পোলা’ ভানু বন্দ্যোপাধ্যায়কে স্মরণ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। ১৯২০ সালের ২৬ আগস্ট মুন্সিগঞ্জের বিক্রমপুরে জন্ম নেয়া এই অভিনেতার আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে ‘ভানু’ নামে পরিচিত হলেও, নিজের বাঙাল পরিচয় নিয়ে বরাবরই গর্ব করতেন তিনি।

মারা গেলেন কান্ট্রি সিঙ্গার ও অভিনেত্রী ডলি পারটন
দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে ৮০ বছর বয়সে মারা গেলেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি কান্ট্রি সিঙ্গার ও অভিনেত্রী ডলি পারটন। গতকাল (মঙ্গলবার, ২৫ আগস্ট) বিশ্বখ্যাত এই গায়িকা ও গীতিকারের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করে।