কৃষি
লক্ষ্যমাত্রা ছাড়ালো আমনের আবাদ, তবও দুশ্চিন্তায় কৃষক

লক্ষ্যমাত্রা ছাড়ালো আমনের আবাদ, তবও দুশ্চিন্তায় কৃষক

ফেনীতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন ধানের আবাদ হয়েছে। এরইমধ্যে শুরু হয়েছে ধান কাটা। তবে ভাল ফলনের সম্ভাবনা থাকলেও পানির সংকট ও রোগবালাই নিয়ে দুশ্চিন্তা কাটছে না কৃষকের। সেই সঙ্গে আছে ধানের ন্যায্য দাম ও শ্রমিকের বাড়তি মজুরি নিয়ে উৎকণ্ঠা।

সার ও জ্বালানির সংকট: শ্রমিকের বাড়তি মজুরির চাপে মুড়িকাটা পেঁয়াজচাষিরা

সার ও জ্বালানির সংকট: শ্রমিকের বাড়তি মজুরির চাপে মুড়িকাটা পেঁয়াজচাষিরা

শীত মৌসুমে দেশের পেঁয়াজের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফরিদপুর ও পাবনা অঞ্চলে উৎপাদিত আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ। তবে চলতি মৌসুমে সার ও জ্বালানির সংকট, শ্রমিকের বাড়তি মজুরি এবং কৃষি উপকরণের ঊর্ধ্বমুখী দামে বেড়েছে উৎপাদন খরচ। এতে বাড়তি বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন পেঁয়াজচাষিরা।

উৎপাদন খরচের অর্ধেক দামে আলু বিক্রি; হিমাগার বন্ধে বাড়ছে কৃষকের দুশ্চিন্তা

উৎপাদন খরচের অর্ধেক দামে আলু বিক্রি; হিমাগার বন্ধে বাড়ছে কৃষকের দুশ্চিন্তা

উৎপাদন খরচের চেয়ে অর্ধেক দামে আলু বিক্রি করতে হচ্ছে মুন্সীগঞ্জের কৃষকদের। তার ওপর মৌসুম শেষ হওয়ায় ডিসেম্বরে বন্ধ হয়ে যাচ্ছে জেলার হিমাগারগুলো। এখনও প্রচুর মজুত থাকায় অবিক্রিত আলুর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। লোকসানের আশঙ্কায় আগামী মৌসুমে আবাদ নিয়েও দুশ্চিন্তায় কৃষক। সংকট মোকাবিলায় দ্রুত রপ্তানির উদ্যোগ নেয়ার দাবি তাদের।

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয়: কৃষি মন্ত্রণালয়

সারের ডিলার নিয়োগ বাতিলের তথ্য সত্য নয়: কৃষি মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে সারের ডিলার নিয়োগ বাতিলসংক্রান্ত খবরকে অসত্য ও বিভ্রান্তিকর উল্লেখ করে এর কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

যান্ত্রিক ত্রুটিতে অচল অধিকাংশ হারভেস্টার, আমন ধান কাটা নিয়ে শঙ্কা

যান্ত্রিক ত্রুটিতে অচল অধিকাংশ হারভেস্টার, আমন ধান কাটা নিয়ে শঙ্কা

শ্রমিক সংকট ও বাড়তি খরচের কারণে দিনাজপুরে জনপ্রিয় হচ্ছে কম্বাইন হারভেস্টার। তবে দামি যন্ত্রাংশ ও মেরামত ব্যয় বাড়ায় চাপে পড়ছেন মালিকরা। জেলায় থাকা প্রায় ৫১০টি হারভেস্টারের বেশির ভাগই নানা যান্ত্রিক সমস্যায় অচল বলে দাবি তাদের। এতে আমন ধান কাটা নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা।

বৃষ্টির পানি আর নারীদের শ্রমে বদলাচ্ছে উপকূলের কৃষি

বৃষ্টির পানি আর নারীদের শ্রমে বদলাচ্ছে উপকূলের কৃষি

সাতক্ষীরার উপকূলীয় লবণাক্ত মাটিতে কৃষি কাজে নতুন সম্ভাবনা তৈরি করেছেন নারীরা। বৃষ্টির পানি সংরক্ষণ আর আধুনিক কৃষিপদ্ধতি কাজে লাগিয়ে নানা ধরনের সবজি ফলাচ্ছেন তারা। সবজির চারা বাঁচানোই যেখানে ছিল কঠিন, সেখানে এখন বাড়ির আঙিনায় গড়ে উঠেছে সবজির খামার।

নরসিংদীতে সবজির বাম্পার ফলনেও কৃষকের লোকসানের হিসাব

নরসিংদীতে সবজির বাম্পার ফলনেও কৃষকের লোকসানের হিসাব

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সবজির অন্যতম যোগানদাতা নরসিংদী। কিন্তু বছর বছর সার ও কীটনাশকের দাম বৃদ্ধি এবং হিমাগার না থাকায় উৎপাদন খরচের সাথে মিলছেনা কাঙ্খিত মুনাফা। সবুজ ফসলের আড়ালে লোকসানের হিসেব মিলছে না কৃষকদের।

পাকা ধানের ঘ্রাণে নবান্নের অপেক্ষায় গ্রামবাংলা

পাকা ধানের ঘ্রাণে নবান্নের অপেক্ষায় গ্রামবাংলা

ঝরা শরতের কাশ আর শীতের মাঝে ক্ষণস্থায়ী ঋতু হেমন্ত। ধানের ক্ষেতে কৃষকের খাটুনি, মাঠে সোনালি ঢেউ, বাতাসে পাকা ধানের গন্ধ। সঙ্গে নতুন ফসলের প্রস্তুতি। বাতাসে হিমেল পরশ, কুয়াশার আবছায়া ওড়না। ধানের পাতায়, ঘাসের ডগায় শিশির যেন মুক্তোদানা; মাঠজুড়ে ঐশ্বর্যের হীরকদ্যুতি। শিশিরভেজা ধানের শীষে কার্তিকের ভোর যেন সোনার আলপনা। মাঠে কৃষকের তোড়জোড়, জানান দিচ্ছে নবান্ন আসন্ন।

চায়ের চারায় বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি

চায়ের চারায় বদলে যাচ্ছে পঞ্চগড়ের গ্রামীণ অর্থনীতি

এক সময়ে দেশের অন্য প্রান্ত থেকে চায়ের চারা সংগ্রহ করে বাগান করতেন চাষিরা। কিন্তু বর্তমানে সমতলের চায়ের ভূমি পঞ্চগড়েই গড়ে উঠেছে অন্তত পাঁচশ ছোট বড় চায়ের নার্সারি। এই নার্সারি করেই ভাগ্য বদল হয়েছে কয়েক গ্রামের মানুষের।

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল, কোন কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।