
হাম উপসর্গে মৃত্যু আরও ৮
সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ৯৬১ জন এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৫৪ জন। হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৯ জন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ৬১৯
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১৯ জন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই তথ্য নথিভুক্ত করা হয়েছে। আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, আক্রান্ত ১৩৫১
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৫১ জন হামে আক্রান্ত হয়েছেন। আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে এক দিনে আরও একজনের মৃত্যু, মোট প্রাণহানি ৫২৭
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে এবং মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ জন।

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাম শনাক্ত হওয়ার পর এবং হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০৬ জনের হাম শনাক্ত হয়েছিল; বাকি ১ হাজার ২৬৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

পড়ে আছে কোটি টাকার অবকাঠামো; চিকিৎসাসেবা বঞ্চিত হাজারো মানুষ
২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছিল বান্দরবানের লামা উপজেলার সরই ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণকেন্দ্র। স্থানীয় প্রান্তিক জনপদের মানুষের আশা ছিল, ঘরের কাছেই মিলবে নিরাপদ প্রসবসেবা ও নবজাতকের চিকিৎসা। কিন্তু উদ্বোধনের পর কেটে গেছে ছয় বছর। কোটি টাকার সরকারি অবকাঠামো এখন আগাছা আর ধুলাবালির দখলে। আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ।

ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল
চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার এ হাসপাতাল চালু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ পাঁচ হাসপাতালের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল এই হাসপাতালগুলো।

গভীর নলকূপেও অস্বাভাবিক লবণাক্ততা; উপকূলে সুপেয় পানির সংকট ও স্বাস্থ্যঝুঁকি
উপকূলীয় দক্ষিণাঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে নদীর পানির পাশাপাশি এবার মাটির এক হাজার থেকে এক ২০০ ফুট গভীর নলকূপের পানিতেও অস্বাভাবিক মাত্রার লবণাক্ততা ধরা পড়েছে। এর ফলে জনস্বাস্থ্য যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি সংকটে পড়ছে কৃষি ও খাদ্যনিরাপত্তাও।

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
সারা দেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

৪০ শতাংশ রোগীর অজানা ডায়াবেটিস; জাতীয় জরিপের তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
দেশে প্রায় ৪০ শতাংশ মানুষ জানেনই না যে তাদের ডায়াবেটিস রয়েছে, আর আক্রান্তদের মাত্র ২০ শতাংশের রোগ নিয়ন্ত্রণে থাকে। এই বাস্তবতায় ডায়াবেটিস মোকাবিলায় চিকিৎসা-নির্ভরতার বদলে প্রতিরোধ, স্ক্রিনিং ও পূর্ণাঙ্গ জাতীয় জরিপের ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।