
আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৯
আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণে সাত শিক্ষার্থী নিহত এবং ৯৯ জন পর্যন্ত আহত হয়েছেন। আজ (শনিবার, ২৮ নভেম্বর) দেশটির তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মিয়ানমারে তিন দিনে চার বিমান হামলায় নিহত ৬০ ছাড়ালো
মিয়ানমারে তিন দিনের ব্যবধানে সামরিক বাহিনীর চারটি বিমান হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে আজ (শনিবার, ২৮ নভেম্বর) চালানো তিনটি আলাদা বিমান হামলাতেই অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের এক সপ্তাহ পর দেশটিতে নতুন করে এই প্রাণঘাতী হামলা চালানো হলো। এএফপির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম নিষিদ্ধ; ডাকা হচ্ছে ‘বিবি’ বা পশুর নামে
জন্মের সময় পাওয়া নাম মানুষের মৃত্যুর পরও টিকে থাকে। জার্মানিপ্রবাসি আফগান অধিকারকর্মী লালাহ ওসমানির ভাষায়, নাম হলো একটি মুখ, একটি কণ্ঠস্বর ও একটি গল্প। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর আফগান নারীদের কাছ থেকে প্রায় সবকিছু কেড়ে নিলেও এত দিন কেবল নামটুকুই অবশিষ্ট ছিল। কিন্তু এবার সেই নামও মুছে ফেলার উদ্যোগ শুরু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে প্রেসক্রিপশন ও চিকিৎসার নথিপত্রসহ সব ধরনের সরকারি নথিতে আফগান নারীদের নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান। স্পেনের সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০০ বছরের কারাদণ্ডের পর নতুন মামলায় দোষী সাব্যস্ত ‘অনশন কাল্ট’ নেতা ম্যাকেঞ্জি
আরও ১২৩ জন অনুসারীর মৃত্যুর দায়ে কেনিয়ার স্বঘোষিত ধর্মীয় নেতা পল ম্যাকেঞ্জিকে দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত। শুক্রবার (২৭ নভেম্বর) মোম্বাসা হাইকোর্টের ম্যাজিস্ট্রেট আলেক্স ইথুকু এই রায় ঘোষণা করেন, যা আধুনিক যুগের অন্যতম ভয়াবহ গণহত্যার বিচারিক প্রক্রিয়ার সবশেষ দণ্ডাদেশ।

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজ ছিনতাই
ইয়েমেনের দক্ষিণ উপকূলের অদূরে এডেন উপসাগরে একটি পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে একদল সশস্ত্র ব্যক্তি। আজ (শনিবার, ২৮ নভেম্বর) যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল পর্যবেক্ষণ কেন্দ্র (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। ইয়েমেনের বালহাফ বন্দর থেকে প্রায় ১১৯ কিলোমিটার (৬৪ নটিক্যাল মাইল) দক্ষিণ-পশ্চিমে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুয়ের্তো রিকোয় জাতীয় দিবসে মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ
রেকর্ড মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মৌলিক পরিষেবার বেহাল দশার প্রতিবাদে পুয়ের্তো রিকোয় জাতীয় দিবসে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। সরকারের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে রাজধানী সান হুয়ানে জড়ো হয়ে বিশাল সমাবেশ করেন কয়েক হাজার বাসিন্দা। এ ছাড়া দ্বীপটির অন্যান্য শহরেও পৃথক কর্মসূচিতে প্রায় চার হাজার মানুষ অংশ নেন।

নিউজিল্যান্ডে নির্বাচনের চূড়ান্ত ফল আজ; নির্ধারিত হবে পার্লামেন্টের ভাগ্য
নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল আজ শুক্রবার প্রকাশ করা হচ্ছে। সরকারি এই ভোট গণনার মধ্য দিয়ে নিশ্চিত হবে দেশটির ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি সরকার তাদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারছে কি না। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

থ্যাংকসগিভিং ঝড়ের পর স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া, পেরুতে আকস্মিক বন্যা
থ্যাংকসগিভিং ছুটির সপ্তাহে শক্তিশালী ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের পর যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়া, নিয়মিত হয়েছে বেশ কয়েকটি শহরের ফ্লাইট চলাচল। তবে ভার্জিনিয়ায় ঝড়ের কারণে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। আর ক্যালিফোর্নিয়াসহ পশ্চিম উপকূলে অস্বাভাবিকের জোয়ার ও বড় ঢেউয়ের কারণে প্লাবিত হয়েছে নিচু এলাকা। এদিকে, পেরুতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত জনজীবন।

৮ দিনের মধ্যে সরকার গঠনের ঘোষণা আইজেনকোটের
৮ দিনের মধ্যে ইসরাইলে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন মনোনীত প্রার্থী ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। বিপরীতে একটি আবর্তনশীল সরকার গঠনের প্রস্তাব দিয়ে নেতানিয়াহু বলেছেন, দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে আইজেনকোটের সঙ্গে পালাক্রমে দায়িত্ব ভাগাভাগি করতে আগ্রহী তিনি। আকস্মিক এই প্রস্তাবে আশ্বস্ত হতে পারছে না খোদ লিকুদ পার্টির একটি বড় অংশ। আর বিরোধী জোটের শরীরদের দাবি, নির্বাচন বানচাল করতে রোটেশনাল সরকারের নামে ফাঁদ পেতেছেন নেতানিয়াহু।

তাইওয়ানে স্থানীয় নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা, সতর্ক নজর চীনের
তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে মেয়র ও স্থানীয় প্রশাসনের প্রধান নির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে এবং সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণা শুরু হওয়ার কথা রয়েছে। ‘নাইন-ইন-ওয়ান’ নামে পরিচিত এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে দ্বীপটির ১১ হাজারের বেশি স্থানীয় সরকার পদে প্রতিনিধি নির্বাচিত হচ্ছেন।