
ঢাবির ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ; কোন ইউনিটে কবে পরীক্ষা, জেনে নিন পূর্ণাঙ্গ সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ (শনিবার, ২৮ নভেম্বর) (Dhaka University undergraduate admission apply online deadline 28 November 2026)। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত পাঁচটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৩৯ হাজার ১৫৮টি (DU admission total application count 2026-27)।

স্কুলে ভর্তিতে এক জন্মনিবন্ধনে কতটি আবেদন, যা আছে নীতিমালায়
প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার দিনক্ষণ ঘোষণার পর থেকেই একটি জন্মনিবন্ধন নম্বর দিয়ে আবেদনের সংখ্যা নিয়ে অভিভাবকদের মনে তীব্র কৌতূহল ও নানা বিভ্রান্তি তৈরি হয়েছে (Class 1 school admission digital lottery application rules Bangladesh)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য রটানো হচ্ছে যে, একটি ডিজিটাল জন্ম সনদ ব্যবহার করে বেসরকারি কোনো প্রতিষ্ঠানে কেবল একটিমাত্র আবেদনই সম্পন্ন করা সম্ভব হবে (Single birth registration number multiple school admission rules)।

২৫ ডিসেম্বরের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণের পরিকল্পনা রয়েছে: শিক্ষামন্ত্রী
আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা
দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ শিক্ষার্থীর জন্য ৫ হাজার ৪৫২ কোটি টাকার স্কুল ফিডিং কর্মসূচি চলছে। সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহে জনপ্রতি ব্যয় হচ্ছে ১৮৯ টাকা ৬০ পয়সা, দৈনিক গড়ে ৩৭ টাকা ৯২ পয়সা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন শুরু; জানুন সময়সূচি, যোগ্যতা ও ফি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (DGME medical and dental admission circular 2026-27 Bangladesh)। গত (বুধবার, ২৫ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকেই অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়।

জবিতে ভর্তির আবেদন শুরু, জানুন ইউনিটভিত্তিক যোগ্যতা, ফি ও পরীক্ষার সময়সূচি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) (Jagannath University JnU admission 2026-27) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ (BBA) প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। গত (বুধবার, ২৫ নভেম্বর ) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় এবং আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে (JnU undergraduate admission online application start and last date)। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে(Jagannath University admission circular 2026-27 application deadline 10 December)।

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে।

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় থেকে নতুন উপাচার্য নিয়োগ দিয়ে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতারা।

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো, আবেদন চলবে যেদিন পর্যন্ত
২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে (HSC 2026 supplementary exam form fill up date extension Dhaka board)। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পরও এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণের সুযোগ পাবেন (HSC rescrutiny result failed students supplementary form fill up)।

ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু, করবেন যেভাবে
দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম আজ (বুধবার, ২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে (Class 6 to 12 and Alim 2nd year stipend data inclusion Bangladesh)। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় নির্ধারিত তারিখের সকাল ৯টা থেকে অনলাইনে নির্ধারিত ব্যবস্থায় শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করা যাবে (Prime Minister Education Assistance Trust integrated stipend program data entry)। এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত (Class 6 to 12 and Alim stipend application data entry schedule Pmeat gov bd)।