
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপিন্স
ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ (শুক্রবার, ২৬ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে আশ্রয় নীতিতে ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে আদালত
যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রক্রিয়াকরণ মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) রক্ষণশীল বিচারপতিদের সমর্থনে এ রায় দেয় আদালত।

ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার জনপদ
পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ভেনেজুয়েলার বন্দর নগরী লা গুয়াইরা, রাজধানী কারাকাস এবং এর আশপাশের এলাকাগুলো। এদিকে ধসে পড়া বিভিন্ন ভবনের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এছাড়া ভূমিকম্পে শতাধিক ভবন ধসে পড়ায় গৃহহারা সেখানকার বাসিন্দারা।

ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫
সাত মাত্রার শক্তিশালী জোড়া ভূমিকম্পের তাণ্ডবে মৃত্যুপুরিতে পরিণত হয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। এ পর্যন্ত ২৩৫ জনের মরদেহ উদ্ধার হলেও ধসে পড়া ভবনের নিচে আটকে আছে বহু মানুষ। আহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার চাঞ্চল্যকর তথ্য, ভূমিকম্পে এক লাখেরও বেশি প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে রেডক্রস।

১০ বছরেই গিনেস রেকর্ডে ফ্যাশন ডিজাইনার ম্যাক্স আলেকজান্ডার
চার বছর বয়সে ফ্যাশন ডিজাইন শুরু, ১০ বছর বয়সে দু’টি গিনেস রেকর্ড অর্জন। বলছি, শিশুকালেই তারকা ডিজাইনার বনে যাওয়া যুক্তরাষ্ট্রের শিশু ম্যাক্স আলেকজান্ডারের কথা। নিজের ফ্যাশন ব্র্যান্ড ম্যাক্স লেবেল-এর লোগোতে দেশ-বিদেশে বিক্রি হচ্ছে তার ডিজাইন করা পোশাক। নিউ ইয়র্কের ট্রাইবেকা ফিল্ম ফেস্টিভ্যালে তার জীবনী নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শনী হয়েছে।

মতবিরোধ থাকলেও অটুট যুক্তরাষ্ট্র-ইসরাইলের মিত্রতা
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সরকারপ্রধানদের মধ্যে চূড়ান্ত মতবিরোধ হলেও তেল আবিবের প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বদলাবে না। ঐতিহাসিকভাবেই ইসরাইলকে নিজেদের ঘনিষ্ঠতম মিত্র বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র। ১৯৫৬ থেকে ২০২৬— গেল ৭০ বছর ধরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থের সংঘাত ও মতপার্থক্যের একটি খতিয়ান প্রকাশ করছে আল জাজিরা।

ট্রাম্পের পর এবার যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন পেজশেকিয়ান
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর সই করেছেন ইরানের প্রেসিডেন্টে মাসুদ পেজশেকিয়ান।

নিউইয়র্কে উড়ছেন ইলন মাস্ক; চ্যাটবট- ‘গ্রোক’র বিরুদ্ধে জনমত তৈরির প্রচেষ্টা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উড়ছেন ইলন মাস্ক। তবে সশরীরে নন, ধনকুবেরের চেহারার সঙ্গে হুবহু মিলে যায় এমন বিশাল আকৃতির বেলুন ওড়ানো হয়েছে ব্যস্ততম টাইমস স্কয়ারে। আপত্তিকর ছবি বানাতে সিদ্ধহস্ত মাস্কের এইআই প্রতিষ্ঠানের চ্যাটবট- ‘গ্রোক’-এর বিরুদ্ধে জনমত তৈরির জন্যই প্রতীকী এই পুতুল বসানো হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

হামলা বন্ধে ইরানকে ২০ বিলিয়ন ডলার দেবে আমিরাত: রয়টার্স
হামলা না করার শর্তে ইরানকে দুই হাজার কোটি ডলার দেবে সংযুক্ত আরব আমিরাত। এরই মধ্যে ৩০০ কোটি ডলার দেয়া হয়েছে। সংশ্লিষ্ট চার সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তেহরান-ওয়াশিংটন চুক্তিতে পৌঁছানোর ইতিবাচক খবরের মধ্যে এ তথ্য সামনে এলো। তবে এ অর্থ আমিরাতের নিজস্ব নাকি দেশটির ব্যাংকে বা অন্য কোথাও আটকে থাকা ইরানেরই অর্থ, তা নিশ্চিত নয়।

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে ইতিহাস গড়লেন আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। ঐতিহাসিক অর্জনের পথ সুগম করেছে তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান- স্পেসএক্স। কেননা প্রতিষ্ঠানটি স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১২ জুন) প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে রেকর্ড ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। আর এরপরই ইলন মাস্ক কাগজে-কলমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার মাইলফলক ছুলেন।