এশিয়া
ইন্দোনেশিয়ার অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ২৪

ইন্দোনেশিয়ার অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ২৪

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত ৩০ জন।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার অফিসে হামলার অভিযোগ

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধের প্রতিবাদে মেটার অফিসে হামলার অভিযোগ

কয়েকজন নেতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাতিল করে দেয়ার প্রতিবাদে ভারতে অবস্থিত মেটার অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে প্রধান বিরোধীদল কংগ্রেসের যুব শাখার বিরুদ্ধে।

ভারতে বিষাক্ত মদপানে ১৩ জনের মৃত্যু

ভারতে বিষাক্ত মদপানে ১৩ জনের মৃত্যু

ভারতের মণিপুরে বিষাক্ত মদপানে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। গেল চার দিনে রাজ্যটির চান্দেল জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

জাঁকজমকপূর্ণ বৈঠক, ভূরাজনীতির জটিল ইস্যুতে ফলাফলশূন্য তিন নেতা

জাঁকজমকপূর্ণ বৈঠক, ভূরাজনীতির জটিল ইস্যুতে ফলাফলশূন্য তিন নেতা

তিন নেতার ঐতিহাসিক বৈঠক জাকজমকপূর্ণ হলেও, ভূ-রাজনীতির অমীমাংসিত ইস্যুগুলো উপেক্ষিত থাকায় একে ফলাফলশূন্য আলোচনা বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। বৈঠকের আগে পরমাণু অস্ত্রের বিস্তার রোধ ও ইউক্রেন যুদ্ধ বন্ধের মতো ইস্যুগুলোতে সুনির্দিষ্ট রোডম্যাপ বা চুক্তির সম্ভাবনা থাকলেও শুধু অস্পষ্ট যৌথ ঘোষণার মাধ্যমে দায় সেরেছেন তিন নেতা। উপেক্ষিত ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ইস্যুও। তবে ত্রিপক্ষীয় বৈঠকটিকে নতুন বিশ্বব্যবস্থার সূচনা বলে অভিহিত করেছে সিএনএন।

এক মাসে তৃতীয় ঘূর্ণিঝড়ের আঘাতের শঙ্কায় ভারত, রেড অ্যালার্ট

এক মাসে তৃতীয় ঘূর্ণিঝড়ের আঘাতের শঙ্কায় ভারত, রেড অ্যালার্ট

এক মাসেরও কম সময়ের ব্যবধানে তৃতীয় ঘূর্ণিঝড় ‘আকভান’ আঘাত হানতে যাচ্ছে ভারতে দুই উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। এর প্রভাব রাজ্য দুটিতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ওড়িশার ১৩ জেলায় জারি করা হয়েছে রেড এলার্ট। ৯ জেলায় বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এখন পর্যন্ত ভূমিধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার ৭২ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করছে পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি রাজ্যে।

অস্থির বিশ্বে স্বস্তির বার্তা দিতে পারবে কি এপেক সম্মেলন?

অস্থির বিশ্বে স্বস্তির বার্তা দিতে পারবে কি এপেক সম্মেলন?

যুদ্ধ, মন্দা আর প্রযুক্তি বিপর্যয়ে ভরা অস্থির বিশ্বে আদৌ কী স্বস্তির কোনো বার্তা আসবে এপেক সম্মেলন থেকে? নাকি বিশ্বনেতাদের কথার ফুলঝুড়ি আর হাইভোল্টেজ বৈঠক দিয়েই শেষ হবে মিশন শেনজেন। বিশ্লেষকদের এমন আশঙ্কার পরেও সবার নজর এপেকের ৩৩তম এই আসরে। আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের সম্ভাব্য পরিণতি, মার্কিন প্রযুক্তি বাজারে চীনা পণ্যের প্রবেশাধিকার, এইআই আতঙ্ক, দুর্লভ খনিজের সরবরাহ ব্যবস্থা, পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ।

সমালোচনা করলেই বাংলাদেশে পাঠানোর হুমকি দিলীপ ঘোষের

সমালোচনা করলেই বাংলাদেশে পাঠানোর হুমকি দিলীপ ঘোষের

পশ্চিমবঙ্গে পুলিশের কথিত ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুললেই বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে গণতন্ত্র স্থায়ী হয় না বলেও মন্তব্য করেছেন তিনি।

এশিয়ায় ট্রাম্প: এশিয়ায় চীনের খনিজ ও এআই আধিপত্যে লাগাম টানার ঘোষণা

এশিয়ায় ট্রাম্প: এশিয়ায় চীনের খনিজ ও এআই আধিপত্যে লাগাম টানার ঘোষণা

এশিয়ায় পা রাখতে না রাখতেই এআই প্রযুক্তি আর দুর্লভ খনিজ খাতে চীনের একচেটিয়া নিয়ন্ত্রণের লাগাম টেনে ধরতে মরিয়া ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এশিয়া প্যাসিফিক অঞ্চলের খনিজ সরবরাহ ব্যবস্থায় বেইজিং-এর বিকল্প তৈরি করবে কোয়াডভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। একইসঙ্গে এ অঞ্চলে চীনা প্রযুক্তির বিপরীতে মার্কিন এআই ইকোসিস্টেমের প্রচলন বাড়াতে আঞ্চলিক মিত্রদের নিয়ে দলভারী করছেন ট্রাম্প।

শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি; এনকাউন্টারে অভিযুক্ত রতনের মৃত্যু

শান্তিনিকেতনে কনস্টেবলকে গুলি; এনকাউন্টারে অভিযুক্ত রতনের মৃত্যু

পশ্চিমবঙ্গের ফের পুলিশের সঙ্গে সংঘর্ষে (এনকাউন্টার) মৃত্যু হলো এক অভিযুক্ত ব্যক্তির। নিহত ব্যক্তির নাম রতন শেখ। আজ (রোববার, ১৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে নিহত ২৮

পাকিস্তানের দুই প্রদেশে সেনা অভিযানে নিহত ২৮

বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠনের ২৮ জন সক্রিয় সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। তাদের দাবি- নিহত ব্যক্তিরা ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী।