
ইয়েমেন-সৌদি সংঘাতে কর্মীদের নিরাপত্তা ঝুঁকি; বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্তের শঙ্কা
তীব্র সামরিক সংঘাতে রূপ নিয়েছে ইয়েমেন ও সৌদি আরবের সম্পর্ক। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতসহ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষের। চলমান যুদ্ধে এ পর্যন্ত বিভিন্ন দেশে নিহত হয়েছেন ১৪ জন বাংলাদেশি, বাড়ছে কর্মীদের নিরাপত্তা ঝুঁকি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের শ্রমবাজার। তৈরি হচ্ছে কাজ হারানোরও শঙ্কা। এমন বাস্তবতায় মক্কা চুক্তিকে সরল সমীকরণে না দেখার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের।

বিএনপির ‘লেন্সে’ জামায়াতের রাজনৈতিক কৌশল কেমন
সরকারের মেয়াদ সাত মাস না পেরুতেই জামায়াতে ইসলামীর লংমার্চের মতো কর্মসূচিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অংশ হিসেবে দেখছে বিএনপি। সরকারকে প্রমাণের সুযোগ না দিয়ে রাজপথ সরগরম দলটির অপরিপক্ব রাজনীতি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে— জামায়াত নয়, বরং বিএনপির মূল চ্যালেঞ্জ দ্রব্যমূল্য, জ্বালানি ও আইনশৃঙ্খলার মতো ইস্যুগুলো।

মানসিক চাপে বিপন্ন সমাজ; চিকিৎসাসেবা বঞ্চিত ৯১ শতাংশ
যুদ্ধ, মহামারি, সংঘাত-অস্থিরতায় প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে মানুষের আচরণ। হুটহাট রেগে যাওয়া, বিষণ্ণতা, উদ্বেগ ও মানসিক চাপে বিপন্ন সমাজ ব্যবস্থা। নেই মানসিক চিকিৎসার পর্যাপ্ত সুযোগ। দেশে এই সেবা থেকে বঞ্চিত ৯১ শতাংশ মানুষ। প্রতি পাঁচ লাখ মানুষের জন্য রয়েছে মাত্র এক জন সাইকিয়াট্রিস্ট। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক স্বাস্থ্যসেবা প্রান্তিক দোরগোড়ায় পৌঁছে দিতে দরকার কার্যকর উদ্যোগ।

মেসেজের যুগে হারিয়ে যাচ্ছে চিঠির আবেগ—স্মৃতির পাতায় পুরোনো দিনের গল্প
বিশ্ব ডাক দিবস আজ
একসময় খামের মাঝে চিঠির ভাজের ভেতর কয়েকটি শব্দেই লুকিয়ে থাকত ভালোবাসা, অভিমান কিংবা দূরদেশের গল্প। সময়ের সঙ্গে বদলে গেছে যোগাযোগের মাধ্যম, হাতে হাতে পৌঁছে যাচ্ছে মেসেজ, মুহূর্তেই কথা হচ্ছে ভিডিও কলে। তবুও পুরোনো চিঠির কাগজে জমে থাকা অনুভূতি আর ডাকপিয়নের অপেক্ষার সেই স্মৃতি আজও অনেকের কাছে অমলিন। বিশ্ব ডাক দিবসে ফিরে দেখা সেই হারিয়ে যেতে বসা চিঠির দিনগুলোকেই।

দুর্গোৎসবের প্রস্তুতি জোরেশোরে; দেবীর আগমন নিয়ে অশনিসংকেতের দাবি
সোরা দেশেই শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে জোরেশোরে। একদিকে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত মৃৎশিল্পীরা অপরদিকে ব্যবসায়ীরা ব্যস্ত পূজার সামগ্রী বেচাকেনায়। তবে শাস্ত্রবিদদের মতে, এবছর দেবী দুর্গা আসছেন অশনিসংকেত নিয়ে। এমনকি এবার তিথি অনুযায়ী, দু’দিনের মহাসপ্তমী পালন হবে যা বিশ্ববাসীর জন্য অশুভ।

সামান্য মশার কামড়েই শক সিন্ড্রোম, বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানি
কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না ডেঙ্গুর। গতকাল (বুধবার, ৭ অক্টোবর) ও নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই প্রিয় মানুষকে হারাচ্ছে অনেক পরিবার। সামান্য মশার কামড়ে এক দু’দিনের জ্বরেই শক সিন্ড্রোমে চলে যাচ্ছেন আক্রান্তরা। আর এতেই বাড়ছে প্রাণহানি। তবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, ডেঙ্গুর প্রকোপ যতটা হওয়ার আশঙ্কা ছিলো, সে তুলনায় কমই হচ্ছে। আর স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গুর ধরণ পরিবর্তন হওয়ায় রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

বাড়িভাড়া-গ্যাস সংকটে বদলাচ্ছে ঢাকার ঠিকানা
রাজধানী জুড়েই বাড়ছে বাসা পরিবর্তনের প্রবণতা। বাড়তি বাড়িভাড়া, গ্যাসের সংকট এবং নতুন পে স্কেলের প্রভাব—সব মিলিয়ে অনেক পরিবারকে বদলাতে হচ্ছে দীর্ঘদিনের ঠিকানা। কেউ কম ভাড়ার বাসার খোঁজে ছুটছেন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এতে বাড়ছে পরিবহন খরচ, সময় ও ভোগান্তি। ভাড়া বাড়ানোর এই রীতি বন্ধ করতে সরকারের ব্যবস্থাপনা জরুরী বলে মনে করছেন ক্যাব নেতৃবৃন্দরা।

দিনে গ্রেপ্তার, রাতে গুলি—আদাবরে পুলিশের অভিযান নিয়ে প্রশ্ন
দিনের আলোতে গ্রেপ্তার, আর পুলিশের দাবি রাতে অস্ত্র উদ্ধারে গিয়ে হামলার মুখে গুলি। রাজধানীর আদাবরে পুলিশের একটি অভিযানের দুই আসামিকে গুলির এমন বর্ণনা নিয়েই উঠছে প্রশ্ন। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সঙ্গে মিলছে না পুলিশের দাবি। অসঙ্গতি আছে ঘটনা নিয়ে আদাবর থানার ওসির ব্যাখ্যাতেও। যদিও ডিএমপি বলছে, আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে অভিযান।

বন্ধ শিল্প-সেবা খাত চালুর ঋণ বিতরণে ধীরগতি; বাড়ছে ব্যাংকিং জটিলতা
বন্ধ শিল্প ও সেবা খাত চালু করতে ২০ হাজার কোটি টাকার ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণে ধীরগতি দৃশ্যমান। ব্যাংকের কঠোর যাচাই-বাছাইয়ের মুখে পড়ছেন উদ্যোক্তারা। অন্যদিকে ব্যাংকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। বন্ধ কারখানার আবেদনেও উঠে এসেছে- অর্থসংকটসহ ব্যাংকিং জটিলতার নানা কারণ। বাংলাদেশ ব্যাংক বলছে, পলিসি চাপিয়ে দিয়ে নয়, প্রণোদনার উদ্দেশ্য সফলে গ্রাহকের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করতে হবে।

শর্তের জটিলতায় আটকে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা
বন্ধ ও আংশিক বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালু এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন হলেও, এর অর্থ বিতরণে গতি নেই। ব্যাংকঋণের নানা শর্ত ও জটিলতায় কয়েক মাসেও প্রত্যাশিত হারে ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা। ব্যবসায়ীদের দাবি, শর্ত কিছুটা শিথিল করার পাশাপাশি ব্যাংকগুলোর সহযোগিতা নিশ্চিত করা গেলে বন্ধ ও আংশিক বন্ধ কারখানাগুলো আবারও উৎপাদনে ফিরতে পারে।