
ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ঢাবিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

রাকসুর সেমিনারে গিয়ে তোপের মুখে শিশির মনির; শিক্ষার্থীরা দেখালেন ‘লাল কার্ড’
জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনিরকে ‘লাল কার্ড’ দেখিয়ে গণজমায়েত কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের একাংশ।

ভাসানী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা, ভিসি অবরুদ্ধ
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও উপাচার্য কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দের কক্ষে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করে রেখেছে। আজ (সোমবার, ৬ এপ্রিল) দুপুরে এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

টানা ছুটির পর রাজশাহীর স্কুলগুলোতে ফিরেছে শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্য
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আজ (রোববার, ২৯ মার্চ) সারা দেশের মতো খুলেছে রাজশাহীর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে।

দীর্ঘ ছুটি শেষে প্রাণ ফিরেছে ময়মনসিংহের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে প্রায় দেড়মাস পর আজ (রোববার, ২৯ মার্চ) খুলেছে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

কিউএস র্যাঙ্কিং: বিশ্বসেরার স্বীকৃতি পেলো ঢাবির ১০ বিভাগ
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৬’-এ ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি বিভাগ। গত (বুধবার, ২৫ মার্চ) বিষয়ভিত্তিক এই র্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে কিউএস।

ইবিতে জুলাই বিপ্লববিরোধী ৩০ শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ, স্বপদে পুনর্বহাল
২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাময়িক বরখাস্ত হওয়া ১৯ জন শিক্ষক ও ১১ জন কর্মকর্তা-কর্মচারীর শাস্তি মওকুফ করে তাদের স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (বুধবার, ১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

রাবি উপাচার্য হিসেবে যোগদান করলেন ফরিদুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. রইছ উদ্দিন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন। আজ (সোমবার, ১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।