
নারায়ণগঞ্জে পরিবহনের অফিসে গোপন চেম্বারের সন্ধান, মাদকসহ গ্রেপ্তার বাবা-ছেলে
নারায়ণগঞ্জের বন্দরে পরিবহনের অফিস কক্ষের মেঝের নিচে তৈরি করা গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ বোতলজাত মাদক স্কাফ উদ্ধার করেছে এসআরবি-১১। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৯৯ বোতল স্কাফের পাশাপাশি মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬ যাত্রী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পিরোজপুরে পার্কিংয়ে রাখা বাসে আগুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ সংলগ্ন ‘মঠবাড়িয়া-পিরোজপুর’ বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ‘আরাফাত পরিবহন’ নামের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ২৭ নভেম্বর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

রাজধানীতে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুরের কালশী রোডে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৭ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

ওমরাহ যাত্রীদের টিকিট প্রতারণায় সোয়া দুই কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ওমরাহ হজযাত্রীদের সৌদি আরবে নেয়ার জন্য বিমান টিকিট সরবরাহের কথা বলে ২ কোটি ১২ লাখ ৯৬ হাজার ৮৭০ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের মূল হোতা মো. রবিউল হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ হত্যা মামলায় দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা
রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে হোটেল ম্যানেজার নাঈমুর রহমানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে হোটেলের মহাব্যবস্থাপক (এমডি) আব্দুর রাজ্জাক (৫০) ও হাসান (২৬) নামে এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন।

কাপ্তাই হ্রদে জেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ সহচরের বিরুদ্ধে, অভিযুক্ত গ্রেপ্তার
রাঙামাটির নানিয়ারচরে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে সহচরের দা-এর কোপে মো. ইসমাইল নামের এক জেলে নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। অতর্কিত এ হামলার ঘটনায় সুনীল দাশ (৫০) ও নুর মোহাম্মদ নামে আরও দু’জন গুরুতর আহত হয়েছেন বলেও জানা যায়। ঘটনায় অভিযুক্ত মো. পারভেজকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার, ২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।