ফিচার
প্রযুক্তির স্পর্শে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়ে ভূমিকা রাখছে স্মার্টওয়াচ

প্রযুক্তির স্পর্শে স্বাস্থ্যসেবা, রোগ নির্ণয়ে ভূমিকা রাখছে স্মার্টওয়াচ

দেশে প্রতিনিয়ত বাড়ছে স্মার্টওয়াচের ব্যবহার। হার্টবিট, রক্তচাপ, পালস, এমনকি ক্যালোরি খরচের হিসাবও বের করে দেয় এসব প্রযুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, এসব ডিভাইসে থাকা নানা তথ্য রোগের কারণ ও সঠিক সময় নির্ধারণে বড় সহায়ক। তবে কিছু সীমাবদ্ধতা থাকায় নেতিবাচক রিডিং এলে, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে দ্রুত ঝুঁকি এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এআই ট্রাফিক মামলার ভুয়া এসএমএস! প্রতারণা থেকে বাঁচতে ডিএমপির গুরুত্বপূর্ণ ৭ নির্দেশনা

এআই ট্রাফিক মামলার ভুয়া এসএমএস! প্রতারণা থেকে বাঁচতে ডিএমপির গুরুত্বপূর্ণ ৭ নির্দেশনা

‘ট্রাফিক আইনের অধীনে আপনার গাড়ির ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য এটিই চূড়ান্ত সতর্কবার্তা।’ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (BRTA) বা ডিএমপির নাম ব্যবহার করে ইদানীং অনেকের ফোনেই এমন একটি ভীতিজাগানিয়া খুদে বার্তা বা এসএমএস (SMS) আসছে। বার্তাটিতে একটি নির্দিষ্ট ট্রাফিক টিকিট নম্বর, আইনি ধারা, আইন ভঙ্গের কারণ (যেমন: অতিরিক্ত গতি বা অবৈধ পার্কিং) এবং জরিমানা পরিশোধের জন্য একটি সন্দেহজনক ওয়েবসাইটের লিংক জুড়ে দেওয়া হচ্ছে (AI Traffic Case SMS Fraud Bangladesh)।

সময়ের কাঁটায় বিলাসিতা: কেন কোটি টাকার ঘড়ির পেছনে ছোটে মানুষ

সময়ের কাঁটায় বিলাসিতা: কেন কোটি টাকার ঘড়ির পেছনে ছোটে মানুষ

সময় বহমান। কিন্তু সেই সময়কে ধারণ করার মাধ্যমটি যদি হয় হীরা, প্ল্যাটিনাম, বিরল কারুকাজ কিংবা শত বছরের ঐতিহ্যে মোড়া কোনো টাইমপিস; তবে তার মূল্য আর শুধু ঘণ্টা, মিনিট কিংবা সেকেন্ডের হিসাবেই সীমাবদ্ধ থাকে না। বিশ্বের নামকরা ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কিছু ঘড়ির দাম পৌঁছে যায় কোটি কোটি টাকায়, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। প্রশ্ন হলো, যখন সামান্য দামেই সময় দেখার ঘড়ি পাওয়া যায়, তখন কেন মানুষ বিলাসবহুল ঘড়ির পেছনে বিপুল অর্থ ব্যয় করে? ঘড়ি কি কেবল সময় জানানোর যন্ত্র; নাকি এটি ব্যক্তিত্ব, সামাজিক অবস্থান, রুচি ও আত্মপরিচয়েরও প্রতীক?

বুকভরে শ্বাস নেয়ার অধিকারটুকু বাঁচিয়ে রাখব তো?

বুকভরে শ্বাস নেয়ার অধিকারটুকু বাঁচিয়ে রাখব তো?

বিশ্ব পরিবেশ দিবস

সকালবেলা জানালা খুলতেই একসময় যে নির্মল বাতাস মুখে এসে লাগত; এখন সেখানে ধুলো, ধোঁয়া আর পোড়া গন্ধের ভারী উপস্থিতি। শহরের কংক্রিটের দেয়াল, যানবাহনের কালো ধোঁয়া আর নির্বিচারে গাছ কাটার মধ্যে প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে মানুষের স্বস্তির নিঃশ্বাস। নদী, বন আর পাখির কোলাহলে ভরা পৃথিবী আজ যেন ক্লান্ত এক গ্রহে পরিণত হয়েছে। জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ, নদী দখল, প্লাস্টিকের আগ্রাসন ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ভয়াবহ প্রভাব এখন আর কেবল গবেষণার বিষয় নয়; এটি মানুষের প্রতিদিনের বাস্তবতা।

সবার জন্য চালু হচ্ছে সরকারি হেলথ কার্ড, ফ্রি স্বাস্থ্য পরীক্ষাসহ মিলবে যেসব সুবিধা

সবার জন্য চালু হচ্ছে সরকারি হেলথ কার্ড, ফ্রি স্বাস্থ্য পরীক্ষাসহ মিলবে যেসব সুবিধা

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ব্যাপক সাফল্যের পর এবার দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিচ্ছে সরকার। দেশব্যাপী সবার জন্য চালু হতে যাচ্ছে ই-হেলথ কার্ড। আগামী জুলাই মাস থেকেই প্রথম ধাপে দেশের ৫টি জেলায় এই বিশেষ কার্ড বিতরণ ও সেবা কার্যক্রম শুরু হবে।

ছুটিতে মেট্রোরেলে ঘুরে আসুন বিমানবাহিনী জাদুঘর: টিকিট, সময়সূচি ও রাইডের খরচসহ বিস্তারিত

ছুটিতে মেট্রোরেলে ঘুরে আসুন বিমানবাহিনী জাদুঘর: টিকিট, সময়সূচি ও রাইডের খরচসহ বিস্তারিত

ইট-পাথরের ব্যস্ত ঢাকা শহরে ছুটির দিনে পরিবার, প্রিয়জন কিংবা শিশুদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে ঘোরার মতো জায়গার বড্ড অভাব। তবে শহরের একদম কেন্দ্রবিন্দুতে হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বর্তমানে ঢাকার অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হয়ে উঠেছে আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর (Bangladesh Air Force Museum)। বিশেষ করে মেট্রোরেল চালু হওয়ার পর থেকে ছুটির দিনে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য এটি একটি আদর্শ দর্শনীয় স্থান।

গতির জাঁতাকলে হারিয়ে যাওয়া ‘ক্রিং ক্রিং’ সুর

গতির জাঁতাকলে হারিয়ে যাওয়া ‘ক্রিং ক্রিং’ সুর

বিশ্ব সাইকেল দিবস

ভোরছোঁয়া আলোয় মফস্বলের কোনো এক মেঠোপথ দিয়ে যখন কোনো স্কুলশিক্ষক প্যাডেল চেপে এগিয়ে যান, তখন সাইকেলের হাতলে থাকা ছোট্ট ঘণ্টাটি থেকে মৃদু একটা শব্দ বের হয় ‘ক্রিং ক্রিং’। এই শব্দটা কেবল পথচারীকে সতর্ক করার কোনো যান্ত্রিক সংকেত ছিল না; এর মধ্যে জড়িয়ে ছিল এক ধরনের সামাজিক মায়া ও পারস্পরিক শ্রদ্ধা। এই সুর শুনলে মানুষ বিরক্ত হয়ে পথ ছাড়ত না, বরং চেনা হাসিতে কুশল বিনিময় করত। কিন্তু সময়ের চাকা যত দ্রুত ঘুরেছে, পিচঢালা রাজপথের বিস্তারের সঙ্গে সঙ্গে সেই ধীরস্থির জীবনের সুরকে গ্রাস করেছে মোটরচালিত যানের কর্কশ হর্ন।

দ্রোহ ও প্রেমের কবি নজরুল: মুক্তিকামী মানুষের অনন্ত অনুপ্রেরণা

দ্রোহ ও প্রেমের কবি নজরুল: মুক্তিকামী মানুষের অনন্ত অনুপ্রেরণা

আজন্ম দ্রোহ, প্রেম আর অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে তিনি যেমন এনেছেন বৈপ্লবিক পরিবর্তন, তেমনি তৎকালীন সমাজ ও রাজনৈতিক নবজাগরণেও ছিলেন এক অতলস্পর্শী দূরদর্শী নেতা। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে যেকোনো যুগের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে নজরুলের লেখনী আজও মুক্তিকামী মানুষের বড় অনুপ্রেরণা।

কর্মক্ষেত্রে ‘সুজি সিনড্রোম’: বসের একাকীত্ব যখন হয়ে ওঠে অধস্তনের মানসিক চাপ

কর্মক্ষেত্রে ‘সুজি সিনড্রোম’: বসের একাকীত্ব যখন হয়ে ওঠে অধস্তনের মানসিক চাপ

অফিস ছুটি হতে আর মাত্র মিনিট-পাঁচেক বাকি। ঠিক তখনই বসের জরুরি তলব, ‘জরুরি মিটিং আছে, সবাই একটু বসুন।’ ব্যস, দেখতে দেখতে কেটে গেলো দুই ঘণ্টার ম্যারাথন মিটিং। কিংবা ধরুন, সপ্তাহের একমাত্র ছুটির দিনের মিষ্টি সকালে ঘুম থেকে উঠেই ইনবক্সে ভেসে উঠলো একগাদা কাজের মেইল, সঙ্গে তাগিদ ‘আজ বিকালের মধ্যে আপডেট চাই।’

সবুজ পাতায় শ্রমিকের ঘাম; এক কাপ চায়ে কতটুকু ইনসাফ?

সবুজ পাতায় শ্রমিকের ঘাম; এক কাপ চায়ে কতটুকু ইনসাফ?

আন্তর্জাতিক চা দিবস

ধোঁয়া ওঠা এক কাপ গরম চা। আলতো চুমুকেই লুকিয়ে থাকে পৃথিবীর কোটি কোটি মানুষের ক্লান্তি মুক্তির মহৌষধ। সকালের আলসেমি কাটানো থেকে শুরু করে বন্ধুদের বিকেলের জমজমাট আড্ডা; চা যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আজ ২১ মে, আন্তর্জাতিক চা দিবস। কেবল একটি জনপ্রিয় পানীয় হিসেবেই নয়, বিশ্ব অর্থনীতি ও কোটি মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িয়ে থাকা এই অনন্য পাতাটির গুরুত্বকে উদযাপন করতেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি।