কাঁচাবাজার
রাজধানীর বাজারে সবজির বাড়তি দাম; ডিসেম্বরে কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা

রাজধানীর বাজারে সবজির বাড়তি দাম; ডিসেম্বরে কমার সম্ভাবনা দেখছেন বিক্রেতারা

শীতের সবজি আসতে শুরু করলেও বাজারে স্বস্তি ফিরছে না। বেশিরভাগ সবজি-ই বিক্রি হচ্ছে ৮০ টাকার বেশি দামে। আদা ও পেঁয়াজের দাম কিছুটা কমলেও অন্যান্য সবজিতে ক্রেতাদের অস্বস্তি কমেনি বললেই চলে। এদিকে বাজারে ডিম, মুরগির মাংস ও চালের দামও খানিকটা বেড়েছে। ছুটির দিনে বাজারের এমন পরিস্থিতিতে খানিকটা বিপাকেই পড়তে হচ্ছে ক্রেতাদের। তবে বিক্রেতারা মনে করছেন, ডিসেম্বরের শুরুতে বাজারে সবজির দাম কিছুটা কমতে পারে।

ছুটির দিনে বাজারে মাছের দাম বাড়তি; সবজি-মুরগি স্থির

ছুটির দিনে বাজারে মাছের দাম বাড়তি; সবজি-মুরগি স্থির

ছুটির দিনে রাজধানীর বাজারে বেশিরভাগ সবজির ও মুরগির দাম স্থিতিশীল থাকলেও কেজিতে ৩০ থেকে ৪০ টাকা দাম বেড়েছে মিঠাপানির কিংবা সামুদ্রিক সকল ধরনের মাছের দাম। অন্যদিকে ডিমের বাজারে হাঁসের ডিমের দাম ডজনপ্রতি ১০ টাকা বাড়লেও স্বাভাবিক রয়েছে মুরগির দাম।

রাজশাহীতে বাড়ছে মাছের দাম

রাজশাহীতে বাড়ছে মাছের দাম

রাজশাহীর বাজারে মাছের সরবরাহ কমেছে। আর সরবরাহ কমার সুযোগে বেড়েছে সব ধরনের মাছের দাম। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) সকালে নগরীর সাহেববাজার মাছের বাজারে দেখা যায়, আকার ও জাতভেদে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি দামে মাছ বিক্রি হচ্ছে।

রমজান আসার আগেই বাড়ছে ছোলাসহ নিত্যপণ্যের দাম

রমজান আসার আগেই বাড়ছে ছোলাসহ নিত্যপণ্যের দাম

রমজান আসতে এখনও বাকি প্রায় তিন মাস। এরই মধ্যেই রমজানের ভোগ্যপণ্যের আমদানি প্রস্তুতি শুরু করেছেন আমদানিকারকরা। যদিও চট্টগ্রামের খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের বাজারে এরই মধ্যে শুরু হয়েছে অস্থিরতা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছোলাসহ রমজানকেন্দ্রিক বিভিন্ন পণ্যের দাম। তবে কিছুটা স্বস্তি দিচ্ছে পেঁয়াজ ও রসুনের বাজার।

শীতের আগাম সবজিতে বাজার সয়লাব, তবু দাম নিয়ে অসন্তোষ

শীতের আগাম সবজিতে বাজার সয়লাব, তবু দাম নিয়ে অসন্তোষ

শীতের আগাম সবজির আমদানিতে কমতি নেই কারওয়ান বাজারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতকালীন সবজির বিপুল সরবরাহ হলেও পাইকারদের দাবি মুল্য উঠছে না খরচের। যদিও খুচরা বাজারে একই পণ্যের দামের তারতম্য প্রকারভেদে ১০-৩০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি খরচ বাড়ায় বেড়েছে সবজির দাম। দাম নিয়ন্ত্রণে রাখতে ক্রেতদের দাবি বাজার মনিটরিংয়ের।

ময়মনসিংহে কমেছে সবজির দাম; চড়া মাছ ও মুরগির বাজার

ময়মনসিংহে কমেছে সবজির দাম; চড়া মাছ ও মুরগির বাজার

ময়মনসিংহের বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বেড়েছে। শিম, ফুলকপি, বাধাকপি, মুলা, শীত লাউ, গাজরসহ নানা ধরনের সবজির ব্যাপক আমদানি হওয়ায় দাম কমেছে।

রাজশাহীর বাজারে উঠেছে আগাম শীতকালীন সবজি, দামে স্বস্তি

রাজশাহীর বাজারে উঠেছে আগাম শীতকালীন সবজি, দামে স্বস্তি

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজি। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) ছুটির দিনে মৌসুমি এসব সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বিশেষ করে টমেটো, শিম, বেগুন,মুলার দাম কমেছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

সরবরাহ বাড়লেও ইলিশের দাম চড়া; স্বস্তি নেই আমিষের বাজারে

সরবরাহ বাড়লেও ইলিশের দাম চড়া; স্বস্তি নেই আমিষের বাজারে

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। সবজিতে কিছুটা স্বস্তি মিললেও আমিষের চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। তবে তুলনামূলক নাগালেই রয়েছে পাবদা ও পোয়া মাছ, যা মিলছে সাড়ে তিনশ টাকায়। আর রুই মাছের জন্য কেজিতে গুনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।

রাজশাহীর বাজারে উঠছে শীতের আগাম সবজি, দামে স্বস্তি নেই

রাজশাহীর বাজারে উঠছে শীতের আগাম সবজি, দামে স্বস্তি নেই

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজি। তবে মৌসুমি এসব সবজির সরবরাহ কম থাকায় দাম বেশ চড়া। বিশেষ করে টমেটো, শিম, লাল বেগুন, গাজর, কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

দেশের নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের ‘অস্বস্তি’ কাটেনি

দেশের নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের ‘অস্বস্তি’ কাটেনি

সপ্তাহ ঘুরে আরেক শুক্রবার, তবুও নিত্যপণ্যের বাজারের চিত্র রয়ে গেছে প্রায় একই। দেশের বিভিন্ন বাজারে সবজির দাম বেড়েছে, মাংসের দামেও ক্রেতাদের দীর্ঘশ্বাস। এদিকে সরবরাহ বাড়লেও মাছের দাম কমার নাম নেই। তাইতো নিত্যপণ্যের বাজারের এমন চিত্রে ক্রেতাদের অস্বস্তি এখনো কাটেনি।