
আয় কমেছে পায়রা বন্দরের; সংকটে বরিশাল কর অঞ্চলের রাজস্ব
বরিশাল কর অঞ্চলে রাজস্ব আয় আগের তুলনায় কমেছে। পায়রা বন্দরের আয় কমায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে পায়রা বন্দরকেন্দ্রিক ঘাটতির পরিমাণ ২৪৪ কোটি টাকা। এ অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না কর অঞ্চল বরিশাল। এদিকে ২০২৪ সালের পরে পায়রা বন্দরে জাহাজ আসার সংখ্যা কমে যাওয়ায় রাজস্ব কমেছে বলে জানান পায়রা বন্দর কর্তৃপক্ষ।

৬ মাসেও স্বাভাবিক হয়নি কার্গো ভিলেজ; অব্যবস্থাপনায় নষ্ট হচ্ছে কোটি টাকার পণ্য
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ৬ মাস পেরিয়ে গেলেও সেখানে চলছে অব্যবস্থাপনা। কর্তৃপক্ষের অযত্নে-অবহেলায় নষ্ট হচ্ছে, কোটি টাকার মালামাল। সময়ক্ষেপণ হচ্ছে পণ্য ডেলিভারিতেও। ভুক্তভোগী কাস্টম এজেন্টদের অভিযোগ থাকলেও কথা শোনার মতো নেই কেউই।

১৩ মাস পর টেকনাফ স্থলবন্দরে শুরু সীমান্ত বাণিজ্য; মিয়ানমার থেকে এলো কাঠবোঝাই নৌকা
দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর অবশেষে সীমান্ত বাণিজ্য পুনরায় সচল হয়েছে। মিয়ানমার থেকে ছেড়ে আসা একটি কাঠবোঝাই নৌকা টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে যা স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

উৎপাদন বাড়লেও মজুরি বঞ্চনায় চা শ্রমিকরা
শ্রমিকদের ঘামে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও কমেনি তাদের বঞ্চনা। দ্রব্যমূল্য পাল্লা দিয়ে বাড়লেও চা শ্রমিকদের মজুরি সেভাবে বাড়ে না। প্রতিদিন ১৮৭ টাকা ৫০ পয়সা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাতে হচ্ছে তাদের। বেশি বঞ্চনার শিকার নারী শ্রমিকরা। কর্তৃপক্ষ মে দিবসে আশার কথা শোনালেও কাজের কাজ কিছুই হয় না।

বিধানসভা নির্বাচন: বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
আগামীকাল (বুধবার, ২৯ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কারণে আজ থেকে ২দিন যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

৫ মে চট্টগ্রাম পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল: কর্মকর্তা
সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ব্যাংক সহায়তার অভাবে বন্ধ হচ্ছে শিল্প কারখানা: বিকেএমইএ সভাপতি
ব্যাংকের সহযোগিতার অভাবে বিগত সময়ে বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, আগামীতেও হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। আজ (শনিবার, ২৫ এপ্রিল) সকালে বিকেএমইএ এবং ইনফ্রোচেইন ডিজিটাল টেকনোলজির যৌথ উদ্যোগে মেলা উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

জ্বালানি সংকটে শিল্পখাত বেকায়দায়; রপ্তানি অর্ডার হচ্ছে ভারতমুখী
তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পখাত বড় ধরনের চাপে পড়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রয়াদেশ চলে যাচ্ছে ভারতসহ প্রতিযোগী দেশগুলোতে। এতে হুমকির মুখে পড়েছে দেশের শিল্পখাত। আজ (বুধবার, ২২ এপ্রিল) সকালে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় এমন অভিযোগ করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি। ব্যবসায়ী নেতারা শিল্পখাত টিকিয়ে রাখতে কর ছাড়সহ নানা সুবিধার দাবি জানান।

ভারত থেকে ৭ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
আসামের নুমালিগড় রিফাইনারি থেকে আমদানি করা ৭ হাজার টন পরিশোধিত ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এ জ্বালানি দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল পিএলসি’র ডিপোতে পৌঁছাবে।