
২০২৭ ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন
বিশ্ব ক্রিকেটকে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবং উদীয়মান দেশগুলোকে বড় মঞ্চে সুযোগ দিতে (ICC Revamps ODI and T20 World Cup Formats) ছেলেদের ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে (World Cup New Format) পরিবর্তনের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সাধারণ সভায় (ICC Annual General Meeting Edinburgh) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ টি-টুয়েন্টি বিশ্বকাপের এই নতুন রূপরেখা অনুমোদিত হয় (ICC New World Cup Format Rules)।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে (ICC World Test Championship 2025-27) দারুণ পারফরম্যান্স ধরে রেখে ফাইনালের রেসে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে টাইগাররা। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (৭৭.৭৮%), যার ঠিক পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড (Bangladesh Equation to Reach WTC Final 2025-27)।

ম্যাকাইয়ে প্রস্তুত বাংলাদেশ, দ্বিতীয় টেস্ট জয়ে আত্মবিশ্বাসী শরিফুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে নিজেদের প্রস্তুত করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফ্লাইট বিলম্বের কারণে আজ (বুধবার, ১৯ আগস্ট) অনুশীলন বাতিল করলেও জিমে ঘাম ঝরিয়েছেন শান্ত-মিরাজরা। দ্বিতীয় টেস্ট জিততে টাইগাররা আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম।

স্মিথকে ফিরিয়ে অজি শিবিরে মিরাজের আঘাত; জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের দারুণ সুবাস পাচ্ছে বাংলাদেশ। তবে ঐতিহাসিক এ জয়ের খুব কাছাকাছি দাঁড়িয়েও পা মাটিতেই রাখছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দিন শেষের সংবাদ সম্মেলনে তিনি জানান, তাড়াহুড়ো না করে চতুর্থ দিনে সঠিক জায়গায় বল করে জয় ছিনিয়ে আনাই এখন টাইগারদের মূল লক্ষ্য।

ডারউইন টেস্টের তৃতীয় দিন: ‘লিডের চাপে’ ধুঁকছে অস্ট্রেলিয়া
ডারউইন টেস্টে আরও একটি স্বপ্নের দিন পার করলো বাংলাদেশ। তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের বড় লিডে ইনিংস শেষ হয় বাংলাদেশের। এই লিড পেরিয়ে নতুন করে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করাতে হবে এমন সমীকরণ এখন অজিদের সামনে, যা তাদের কিছুটা চাপে ফেলেছে বলাই যায়। যদিও ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অজিরা, তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনও লাল-সবুজদের হাতেই।

অজিদের চাপ বাড়ছেই— প্রথম ইনিংসে ২২৮ রানে এগিয়ে বাংলাদেশ
ডারউইন টেস্ট
ডারউইন টেস্টে তৃতীয় দিনে দুই ইনিংসের খেলা শেষ হলো। দুই ইনিংসের প্রায় পুরোটা সময়ই নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ, আর অস্ট্রেলিয়া করেছে কেবলই সেই নিয়ন্ত্রণ থেকে বেরোনোর চেষ্টা। দুই ইনিংস শেষে বাংলাদেশের ২২৮ রানের লিড তো সেই কথায় বলে।

‘ব্যাকফুটে অস্ট্রেলিয়া’: বাংলাদেশের দাপটে মুগ্ধ পন্টিং-ওয়ার্নার
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ সাবেক ক্রিকেটাররা। রিকি পন্টিংয়ের চোখে অজিরা এখন ব্যাকফুটে, ডেভিড ওয়ার্নারের মতে পিঠ দেয়ালে ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। বাসিত আলী দেখছেন বাংলাদেশের আধিপত্য, আর রবিচন্দ্রন অশ্বিনের চোখে এটি অবিশ্বাস্য এক কামব্যাক।

ডারউইনে দ্বিতীয় দিনও বাংলাদেশের দখলে, ১৫৩ রানের লিড
ডারউইন টেস্টে দ্বিতীয় শেষে ১৫৩ রানের লিড নিয়েছে বাংলাদেশ। তানজিদের সেঞ্চুরি, শান্তর ফিফটির পর মিডল অর্ডার ব্যর্থ হলেও বড় লিডের স্বপ্ন জিইয়ে রাখছেন হাসান মাহমুদ-মেহেদী হাসান মিরাজরা। নতুন বলে দ্রুত উইকেট তুলে যদিও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় আছে স্বাগতিক অস্ট্রেলিয়াও।

ডারউইনে বাংলাদেশের দাপট; বদলে গেছে অস্ট্রেলিয়ান মিডিয়ার সুর
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেয়ায় টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ স্বাগতিক গণমাধ্যম। ১৫৩ রানের লিড নিয়ে দাপট দেখাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শুধু মাঠেই নয়, টাইগারদের এ সুপরিকল্পিত লড়াইয়ে মাঠের বাইরেও বড় এক পরিবর্তন এসেছে—যার প্রমাণ মিলছে অস্ট্রেলিয়ান মিডিয়ার বদলে যাওয়া সুর।

মারামারির ঘটনায় কুশল মেন্ডিসের কোচের মৃত্যু
খেলোয়াড়দের মারমারিতে জড়িয়ে পড়ার একটি ঘটনায় মারা গেছেন শ্রীলঙ্কান ক্রিকেটে পরিচিত মুখ সুমিথ ফার্নান্দো। ৬২ বছর বয়সী এ কোচের হাতে বেড়ে উঠেছেন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটার কুশল মেন্ডিসসহ অনেক তরুণ ক্রিকেটার।