প্রযুক্তি সংবাদ
উইন্ডোজ ১১ থেকে কোপাইলট বাটন সরিয়ে নিচ্ছে মাইক্রোসফট

উইন্ডোজ ১১ থেকে কোপাইলট বাটন সরিয়ে নিচ্ছে মাইক্রোসফট

উইন্ডোজ ইনসাইডারে নোটপ্যাডের নতুন আপডেট চালু করেছে মাইক্রোসফট। এ আপডেটের ফলে নোটপ্যাড থেকে কোপাইলটের ব্র্যান্ডিং ও আইকন সরিয়ে নেয়া হচ্ছে বলে উইন্ডোজ সেন্ট্রাল প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। খবর এনগ্যাজেটের।

শতকোটি ইউরো ব্যয়ে ফিনল্যান্ডে দ্বিতীয় ডাটা সেন্টার নির্মাণ করবে টিকটক

শতকোটি ইউরো ব্যয়ে ফিনল্যান্ডে দ্বিতীয় ডাটা সেন্টার নির্মাণ করবে টিকটক

ইউরোপীয় ব্যবহারকারীদের তথ্য স্থানীয়ভাবে সংরক্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে ফিনল্যান্ডে দ্বিতীয় একটি ডাটা সেন্টার নির্মাণে ১০০ কোটি ইউরো (১১৬ কোটি ডলার) বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে টিকটক। বুধবার কোম্পানির কর্মকর্তাদের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। খবর রয়টার্সের।

আবারও প্লেস্টেশন ফাইভের দাম বাড়াচ্ছে সনি

আবারও প্লেস্টেশন ফাইভের দাম বাড়াচ্ছে সনি

বিশ্ববাজারে দ্বিতীয় দফায় প্লেস্টেশন ফাইভের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সনি গ্রুপ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ১০০ ডলার বৃদ্ধির কথা জানিয়েছে কোম্পানিটি। খবর রয়টার্সের।

ডাটা সেন্টারের শক্তি জোগাতে প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে বিনিয়োগ করবে মেটা

ডাটা সেন্টারের শক্তি জোগাতে প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে বিনিয়োগ করবে মেটা

লুইজিয়ানায় ২ হাজার ৭০০ কোটি ডলার ব্যয়ে মেগা ডাটা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে মেটা। ডাটা সেন্টারের শক্তি যোগাতে প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, শক্তি সরবরাহের অবকাঠামো তৈরিতে নতুন চুক্তি করেছে কোম্পানি।

আইফোনে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পরীক্ষা চালাচ্ছে অ্যাপল

আইফোনে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পরীক্ষা চালাচ্ছে অ্যাপল

পরবর্তী প্রজন্মের আইফোনের মেইন ক্যামেরায় পরীক্ষামূলকভাবে ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করছে অ্যাপল। সম্প্রতি এমন গুঞ্জন উঠেছে বলে গিজমোচায়না প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। তবে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সামাজিক মাধ্যমে আসক্তি: মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত

সামাজিক মাধ্যমে আসক্তি: মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির দায়ে যুগান্তকারী এক মামলায় প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে লস অ্যাঞ্জেলেসের জুরি বোর্ড। রায়ে বলা হয়, ইচ্ছাকৃতভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমগুলো আসক্তি ছড়াচ্ছে। ২০ বছর বয়সি বাদী ভুক্তভোগীকে ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। সব অভিযোগ অস্বীকার করে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা ও গুগল।

যুক্তরাষ্ট্রে বিদেশি রাউটার ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ফেডারেল কমিশন

যুক্তরাষ্ট্রে বিদেশি রাউটার ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে ফেডারেল কমিশন

তথ্য ও যোগাযোগ খাতের জন্য নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। এখন থেকে যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি হওয়া কোনো নেটওয়ার্ক রাউটার আর বিক্রি করা যাবে না। গিজমোচায়নায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইনস্টাগ্রাম মেসেজে এনক্রিপশন সুবিধা বন্ধ করছে মেটা

ইনস্টাগ্রাম মেসেজে এনক্রিপশন সুবিধা বন্ধ করছে মেটা

ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তার সুরক্ষায় বড় ধরনের পরিবর্তন আনছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ৮ মে থেকে ইনস্টাগ্রাম ডিরেক্ট মেসেজ এ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা আর থাকছে না। খবর এনগ্যাজেটের।

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ভিডিও জেনারেটর ‘সোরা’

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ভিডিও জেনারেটর ‘সোরা’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জগতে নিজেদের আধিপত্য আরও জোরালো করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ওপেনএআই। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’ এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের শক্তিশালী ভিডিও নির্মাণ মডেল ‘সোরা’ কে সরাসরি চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করছে।

হলিউডে ‘আতঙ্ক’ ছড়াচ্ছে চীনা এআই অ্যাপ সিড্যান্স

হলিউডে ‘আতঙ্ক’ ছড়াচ্ছে চীনা এআই অ্যাপ সিড্যান্স

চীনের টেক জায়ান্ট বাইটড্যান্সের তৈরি কৃত্রিমবুদ্ধিমত্তা নির্ভর এআই অ্যাপ সিড্যান্স ২.০ নিয়ে হলিউডে হইচই শুরু হয়েছে। শুধু প্রম্পট লেখার মাধ্যমে এই অ্যাপটি মুহূর্তেই প্রফেশনাল গ্রেডের সিনেমার মতো সংলাপ ও সাউন্ডসহ ভিডিও তৈরি করতে পারে। সম্প্রতি বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।