
ফ্যামিলি কার্ড পাবেন যে ৭ শ্রেণির মানুষ
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি (Family Card Program)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন এই ঘোষণা দেন। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে।

যে দুই জেলা থেকে শুরু হতে পারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, প্রতি মাসে মিলবে যত টাকা
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের নির্বাচনি ইশতেহারের (Election Manifesto) অন্যতম আলোচিত প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ (Family Card) কর্মসূচি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সারা দেশে এই কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরবঙ্গের (North Bengal) দুটি জেলা থেকে এর কার্যক্রম শুরু হতে পারে।

তারুণ্যের উৎসবে নোয়াখালীতে ছবি আঁকলেন অটিজম শিশুরা
তারুণ্যের উৎসব ২০২৫- উপলক্ষে অটিজম শিশুদের অংশগ্রহণে নোয়াখালীতে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজ (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আয়োজনে নোয়াখালীর অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রে ২৩ জন অটিজম শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।