বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ

রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ
এখন জনপদে
শিল্পাঙ্গন
0

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে চলছে বাংলা নববর্ষ বরণ। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে বর্ণীল আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সাদা-লাল রঙের শাড়ি, পাঞ্জাবি পড়ে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন তারা।

আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চোখে পড়ে এমনই দৃশ্য।

বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বসেছে দিনব্যাপী বৈশাখী মেলা। ঢোলের তালে তালে শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় রাখা হয় বাহারি মুখোশ, ডামি। ডামি হিসেবে বৈশ্বিক জ্বালানি সংকট ও বিকল্প বাহন হিসেবে ঘোড়ার গাড়ি ও বিশাল আকৃতির ইলিশ তুলে ধরা হয়।

শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার চারুকলায় এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদুল ইসলাম, উপ-উপাচার্যদ্বয়সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এর আগে, রাজশাহী জেলা প্রশাসকের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল ৭টায় শোভাযাত্রাটি কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে শুরু হয়ে সিএন্ডবি মোড় ঘুরে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী, রাজশাহী জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সিটি করপোরেশনের প্রশাসকসহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এছাড়া শিশু একাডেমিতে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী বৈশাখী মেলার। মেলাতে গম্ভীরা, আলকাপসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এসএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!