
‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়লেন রচনা ব্যানার্জি, নতুন আসছেন কে?
পশ্চিমবঙ্গের টেলিভিশন পর্দার ইতিহাসে বড় ধাক্কা! জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ মানেই যেখানে গত ১৫ বছর ধরে দর্শকরা একনামে চিনতেন রচনা ব্যানার্জিকে, সেখানে এবার আসতে চলেছে এক নতুন মুখ (Rachana Banerjee Replaced in Didi No 1: Swastika Mukherjee New Host, Season Update and Timing Change)। রাজনৈতিক পটপরিবর্তন ও চ্যানেলের মেগা সিদ্ধান্তের জেরে ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়েছেন রচনা ব্যানার্জি (Rachana Banerjee dropped from Didi No 1)। তার জায়গায় শো-এর নতুন সঞ্চালক বা হোস্ট হিসেবে এন্ট্রি নিচ্ছেন টলিউডের জনপ্রিয় ও ঠোঁটকাটা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee new host of Didi No 1)।

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল পেজে প্রকাশিত একটি ভিডিও এখন নেটদুনিয়ায় আলোচনায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর নিয়ে তৈরি ওই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’। গানটি ছিল কোক স্টুডিও সিজন থ্রির ষষ্ঠ গান।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী মারা গেছেন। আজ (শুক্রবার, ১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেলো কক্সবাজারবাসী
দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও বড় পর্দায় চলচ্চিত্র দেখার সুযোগ পেলেন কক্সবাজারের মানুষ। করোনা মহামারীর সময় কক্সবাজারের সবশেষ চালু থাকা সিনেমা প্রদর্শন কেন্দ্র বিজিবি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন জেলার চলচ্চিত্রপ্রেমীরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (শুক্রবার, ৫ জুন) শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ‘কক্সবাজার টকিজ’।

নারী ক্ষমতায়ন বিভাগে পুরস্কার জিতলো আশিষ কিফায়েতের ‘আমাদস ড্রিম’
ভারতের মহারাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নারী ক্ষমতায়ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে আশিষ কিফায়েতের নির্মিত ২০২৪ সালের গণঅভ্যুত্থানভিত্তিক স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘আমাদস ড্রিম’।

শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম ‘শারলিন খান’
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কন্যাসন্তানের মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এলো নতুন অতিথি।

‘পারসিপোলিস’ খ্যাত ফরাসি-ইরানি লেখক ও নির্মাতা মারজান সাত্রাপি মারা গেছেন
বিশ্বখ্যাত গ্রাফিক নভেল ‘পারসেপোলিস’-এর রচয়িতা এবং অস্কার মনোনীত চলচ্চিত্র নির্মাতা মারজান সাত্রাপি মারা গেছেন। ৫৬ বছর বয়সী এই ফরাসি-ইরানি শিল্পীর মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এএফপি বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ছাদ থেকে পড়ে মারা গেলেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার নির্মাতা
ছাদ থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার নির্মাতা অনীক দত্ত। আজ (বুধবার, ২৭ মে) নিজের বাড়ির ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে যান তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঈদে আসছে জোভান-তটিনী জুটির ‘তোমার আমার প্রেম’
সম্ভ্রান্ত খন্দকার বাড়ি, যে বাড়িতে এখন আর জৌলুস নেই; বাড়ির দেয়ালে জমেছে শ্যাওলা। বাড়িটির একমাত্র প্রাণ হিসেবে এখনও পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন বৃদ্ধা নূরজাহান বেগম— এমনই এক নিঃসঙ্গ নারীকে কেন্দ্র করে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘তোমার আমার প্রেম’।

কেয়া পায়েলের জন্য মুশফিক ফারহানের ‘ডুব’
সাদ্দাম, ঢাকায় ব্যবসা করে। গ্রামে এসেছে বন্ধুর বিয়ের অনুষ্ঠানে। সেখানেই তার ভালো লেগে যায় শেফালিকে। কিন্তু শেফালির সঙ্গে একা কথা বলার সুযোগ পাওয়া যাচ্ছিলো না। তাই শেফালি যে পুকুরে গোসল করে, তাতে ডুব দেয় সাদ্দাম।