চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

চট্টগ্রাম
প্রতিকী ছবি
এখন জনপদে
0

চট্টগ্রামে ঈদের দিন পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২১ মার্চ) দুপুর ও সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ কাশেম নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন।

পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন:

পুলিশ জানায়, হানিফ পরিবহনের একটি বাস পথচারীকে বাঁচাতে গিয়ে ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে গাড়িচালক ঘটনাস্থলেই নিহত হন।

জেআর