পুনরায় চালু হচ্ছে দিনাজপুর টেক্সটাইল মিল, বাড়বে কর্মসংস্থান

দিনাজপুর টেক্সটাইল মিল
অর্থনীতি
এখন জনপদে
2

দীর্ঘ ১৭ বছর পর পুনরায় চালু হওয়ার পথে একসময়ের গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান দিনাজপুর টেক্সটাইল মিল। ২০০৯ সালে বন্ধ হয়ে যাওয়া এ মিলটি চালু হলে ফিরবে কর্মচাঞ্চল্য, সচল হবে এলাকার অর্থনীতি। এরইমধ্যে মিলটি চালুতে উদ্যোগ নিয়েছে সরকার।

দিনাজপুর শহরের উপকণ্ঠে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে সদরপুর এলাকায় প্রায় ৩৮ একর জায়গাজুড়ে অবস্থিত এ মিলটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। একসময় এটি ছিল পুরো অঞ্চলের অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু হঠাৎ করে ২০০৯ সালে মিলটি বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় ১৪০০ শ্রমিক চাকরি হারান।

দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মিল প্রাঙ্গণ এখন আগাছায় ঢাকা, ভাঙা ভবন ও মরিচা ধরা যন্ত্রপাতি দেখেই বোঝা যায় এক সময়ের সমৃদ্ধ ইতিহাসের কথা।

দিনাজপুর টেক্সটাইল মিল পরিদর্শন |ছবি: এখন টিভি

দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি মিলটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ (রোববার, ১২ এপ্রিল) দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শনে এসে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল ইসলাম জানান, ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে মিলটি চালু করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ মিল চালু হলে প্রায় ১৫০০ মানুষের কর্মসংস্থান হবে।

আরও পড়ুন:

মিল চালুর খবরে আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও সাবেক শ্রমিকরা। সাবেক শ্রমিক লাল মিয়া ও তরিকুল ইসলাম বলেন, ‘মিলটি বন্ধ হয়ে যাওয়ায় আমাদের সংসার ভেঙে পড়েছিল। আবার চালু হচ্ছে শুনে খুব ভালো লাগছে। দ্রুত যেকোনো উপায়ে মিল চালু করার দাবি জানাই।’

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!