বান্দরবানে বর্ণিল ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমা উৎসবের উদ্বোধন

বান্দরবান
প্রবারণা পূর্ণিমা উৎসবের উদ্বোধন
ধর্ম ও বিশ্বাস
এখন জনপদে
0

বর্ণিল ফানুস বাতি উড়িয়ে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। গতকাল (রোববার, ২৫ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠে আকাশে ফানুস বাতি উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বান্দরবান জেলার ১২টি জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি উৎসব প্রাঙ্গণে আয়োজন করা হয় পিঠা তৈরির উৎসব, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিংপ্রু জেরী এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, বান্দরবান সেনা রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল ইসলাম, জেলা প্রশাসক নাজনীন সুলতানা এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।

বর্ণিল ফানুস, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হওয়া এ উৎসবে ধর্মীয় আবহের পাশাপাশি পাহাড়ের বহুজাতিক সংস্কৃতি ও সম্প্রীতির চিত্র ফুটে ওঠে।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!