সংঘর্ষে নিহত ব্যাক্তি আব্দুল মন্নান (৬৫)উপজেলার আটগাঁও গ্রামর বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, র্দীঘদিন ধরে শাল্লা উপজেলার আটগাঁও গ্রামে রুপ মিয়া ও আজব আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। তবে শনিবার বিকালে সেই জমি দখল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটি হলে এক পর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে আজব আলীর পক্ষের আব্দুল মন্নান (৬৫) নামে একজনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সোহেল বলেন, ‘জমি সংক্রান্ত জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’
