পাবনায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ আটক ৩

দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আটক ৩
এখন জনপদে
অপরাধ
1

পাবনায় ডিবি পুলিশের অভিযান ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪০ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজন আটক করেছে ডিবি পুলিশ। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য দেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।

তিনি বলেন, ‘জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের গোপন সংবাদের মাধ্যমে গতকাল দুপুরে পাবনার সদর উপজেলা গয়েশপুর কুমিল্লী এলাকায় আফজালের বাড়িতে অভিযান চালিয়ে ১টি দুইনলা বন্দুক এবং দুইটি বিদেশি পিস্তল চার রাউন্ড গুলিসহ একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে পৌর এলাকার রুপকথা রোহান মার্কেটে অস্ত্র তৈরির সরঞ্জাম তারপরে দুই পুলিশ। এছাড়াও পৃথক পৃথক দুটি অভিযানে দুইজনকে আটক করে ডিবি পুলিশ।’

আরও পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চরতারাপুর শুকচর গ্রামের মৃত আবুল হোনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৫) পৌর এলাকার শেখ সাইফুল ইসলামের ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০) এবং গয়েশপুর এলাকার আফজাল হোসেন (৬০)।

পুলিশ জানায়, আফজাল একজন অস্ত্রের মিস্ত্রি সে দীর্ঘদিন ধরে অস্ত্র কারবারি করতেন এবং নিজেই তৈরি করে সন্ত্রাসী কাজে ব্যবহার করতেন। এসময় পৃথক দুটি অভিযানে ৫টি বিদেশি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি সহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

এএইচ