বাজেট ২০২৬-২৭: মৎস্য খাতে বরাদ্দ ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা

বাজেট ২০২৬-২৭
দেশে এখন , বাজেট
অর্থনীতি
0

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হবে। এটিই হবে গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের প্রথম বাজেট। এ বাজেটে মৎস্য খাতে ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের থেকে ছয় হাজার দুইশো কোটি বেশি।

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা যা জিডিপির ০ দশমিক ৬১ শতাংশ।

এছাড়া, বাজেটের খসড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ তেরটি ইস্যুকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বাজেটের এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার জন্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আয় ও ব্যয়ের ব্যবধান বা ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস এবং বৈদেশিক ঋণ ও অনুদানের ওপর নির্ভর করবে। ঘাটতি মেটাতে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।

ইএ