শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (DSHE school admission portal) থেকে জারি করা বিজ্ঞপ্তিতে ভর্তিসংক্রান্ত যাবতীয় নির্দেশনা, আবেদন পদ্ধতি, ফি এবং পরীক্ষার নম্বর বণ্টন স্পষ্ট করা হয়েছে।
প্রথম শ্রেণিতে লটারি ও আবেদন পদ্ধতি (Class 1 Digital Lottery Admission System)
- ১. ডিজিটাল লটারি: ১ম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE) কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির আয়োজন করবে (Class 1 digital lottery result)। স্বচ্ছতা নিশ্চিত করতে ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে লটারি সম্পন্ন করা হবে।
- ২. পছন্দক্রমের সীমা: একজন শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদনে সর্বোচ্চ ৫টি সরকারি স্কুল (School choice preference list) পছন্দক্রমে যুক্ত করতে পারবে। তবে ডাবল শিফট স্কুলের (Double shift school admission BD) ক্ষেত্রে উভয় শিফট নির্বাচন করলে ২টি স্কুল পছন্দ করা হয়েছে বলে গণ্য হবে।
- ৩. সতর্কতা: একই শিক্ষার্থীর নামে একটি স্কুলে একাধিক আবেদন জমা পড়লে আবেদনকারীর সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
- ৪. অপেক্ষমাণ তালিকা: লটারিতে নির্বাচিত মূল তালিকার পাশাপাশি শূন্য আসনের সমসংখ্যক অপেক্ষমাণ তালিকা (School admission waiting list) তৈরি রাখা হবে। মূল তালিকা থেকে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তি নেওয়া হবে।
আরও পড়ুন:
২য় থেকে ৯ম শ্রেণি: ভর্তি পরীক্ষা ও মান বণ্টন (Class 2 to 9 Written Admission Test Marks Distribution)
দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে মেধা তালিকার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। শ্রেণিভিত্তিক পরীক্ষার নম্বর বণ্টন ও সময়সীমা নিচে উল্লেখ করা হলো:
- ২য় থেকে ৫ম শ্রেণি: ৫০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (Class 2 to 5 admission test syllabus)। এতে বাংলা ১৫, ইংরেজি ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। পরীক্ষার মোট সময়সীমা ১ ঘণ্টা।
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি: ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে (Class 6 to 9 admission test marks distribution)। এতে বাংলা ৩০, ইংরেজি ৩০ এবং গণিতে ৪০ নম্বর থাকবে। পরীক্ষার মোট সময়সীমা ২ ঘণ্টা।
বিজ্ঞপ্তি প্রচার ও আসন সংখ্যা নির্দেশাবলি (Govt School Admission Circular and Seat Capacity)
প্রতিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিজ নিজ প্রতিষ্ঠানের শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে অফিশিয়াল নোটিশ প্রকাশ করবেন। এ ছাড়া ভর্তি প্রক্রিয়া সর্বসাধারণের কাছে পৌঁছাতে জাতীয় ও স্থানীয় পত্রিকা, ওয়েবসাইটে (GSA result portal nu dshe) ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:





